স্বাস্থ্যকথা:
রোযায় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের করণীয়
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
বিশেষ করে ডায়াবেটিস রোগীরা রোযা নিয়ে একটু বেশি চিন্তিত থাকেন।
তবে তারা একটু সমন্বয় করে ওষুধ সেবন করলে সুস্থভাবেই রোযা রাখতে পারেন। রোযা না রাখলে রাত ৮টা থেকে ১০টার মধ্যে রাতের খাবার এবং সকালে ৮টা থেকে ১০টার মধ্যে নাস্তা করলে প্রায় ১২ ঘণ্টা না খেয়েই থাকা হয়। বলা যায় এটাও প্রায় রোযা রাখার সমান সময়।
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের কিছু নিয়ম মেনে ও সময় মতো খাবার খেতে হয়। তাই খাবারের সাথে একটু সমন্বয় করে ওষুধ সেবন করলে সুস্থভাবেই রোযা রাখতে পারবেন ডায়াবেটিস আক্রান্ত রোগীরা।
রোযার আগেই ডায়াবেটিক পরীক্ষা:
রোযা শুরুর আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ঠিক করে নিতে হবে ডায়াবেটিক রোগীদের। যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের রোযার আগেই আরেকবার পরীক্ষা করে দেখা উচিত যে নিয়ন্ত্রণে রয়েছে কিনা। স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী রোগীদের চিকিৎসক ওষুধের ডোজ পরিবর্তন বা সমন্বয় করে দিতে পারেন। সেটা অনুসরণ করে তারা সুস্থভাবে রোযা রাখতে পারেন। দীর্ঘসময় না খেয়ে থাকার ফলে রক্তের সুগার কমে গিয়ে যাতে হাইপো পরিস্থিতি তৈরি না হতে পারে, তাই রোযার আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ঠিক করে নিতে হবে।
ইফতার এবং সাহরী:
রোযায় ডায়াবেটিক রোগীদের খাবারের ক্ষেত্রে সহজ পরামর্শ হলো, আপনি সকালে যে খাবারটি খেতেন, সেটা খাবেন সন্ধ্যায় আর রাতে যে খাবারটি খেতেন, সেটা খাবেন সাহরীতে। দুপুরের খাবার রাতে খেতে পারেন। ইফতারে দই চিড়া, রুটি বা সবজি, বেজোড় সংখ্যক ১ বা ৩ টি খেজুর, ফলমূল খেলে শরীরের জন্য ভালো। সাহরীতে পোলাও-বিরিয়ানির মতো ভারী খাবারের পরিবর্তে জটিল শর্করা জাতীয় স্বাস্থ্যকর ও আশযুক্ত খাবার খাওয়া ভালো। খাবার খেতে হবে সাহরীর সময় শেষ হওয়ার কিছু আগে।
ফলের শরবত বা ডাবের পানি:
ডায়াবেটিক রোগীদের চিনির শরবত বাদ দিয়ে বরং ডাবের পানি বা ফলের শরবত ইফতারিতে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। সাহরীতে ভারী খাবারের পরিবর্তে যতটা বেশি সম্ভব তরল পান করতে হবে। ইফতারির পর থেকে সাহরী পর্যন্ত যতটা বেশি সম্ভব পানি পান করতে হবে। যেহেতু গরমের সময় রোযা হচ্ছে, তাই সাহরী ও ইফতারের পর বেশি করে পানি পান করতে হবে।
ব্যায়াম:
যে সকল ডায়াবেটিস রোগীরা নিয়মিত ব্যায়াম করে থাকেন, রোযার রাখার সময় তাদের নিয়মের কিছুটা পরিবর্তন আনতে হবে।
যেহেতু অন্যান্য সময় ব্যায়ামের পরে তারা খাবার বা পানি খেয়ে থাকেন, কিন্তু রোযার সময় সেটি সম্ভব হয় না, ফলে শরীরে শর্করার মাত্রা অনেক কমে যেতে পারে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, সন্ধ্যার পর অথবা সাহরীর আগে হাটাহাটি বা ব্যায়াম করতে পারেন রোযাদার ডায়াবেটিক রোগীরা।
-ডা. মুহম্মদ জর্জিস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












