ওযূ করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (২)
ওযূর প্রকারভেদ
ওযূ তিন প্রকার- (১) ফরয, (২) ওয়াজিব, (৩) মুস্তাহাব।
ক) পবিত্র নামায উনার জন্য, পবিত্র জানাযা ও পবিত্র সিজদায়ে তিলাওয়াতের জন্য ওযূ করা ফরয।
খ) পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফের জন্য ওযূ করা ওয়াজিব।
গ) ১. নিদ্রার পূর্বে, ২. নিদ্রা থেকে উঠে, ৩. মিথ্যা কথা বলার পর, ৪. কারো গীবত করার পর, ৫. মন্দ কবিতা আবৃত্তি করার পর, ৬. হাস্য-রসিকতার পর, ৭. ফরয গোসল সমাধা করার পর, ৮. নাপাক অবস্থায় খাওয়ার জন্য, ৯. পুনরায় আহলিয়ার সাথে একান্তে অবস্থান করার ইচ্ছা করলে, ১০. মুর্দাকে গোসল দেয়ার জন্য এবং ১১. একবার পবিত্র নামায আদায় করার পর দ্বিতীয়বার পবিত্র নামায আদায় করার জন্য ওযূ থাকলেও ওযূ করা মুস্তাহাব।
পবিত্র ওযূর ফরয সমূহ:
পবিত্র ওযূর ফরয চারটি:
১) মুখমন্ডল ধৌত করা। অর্থাৎ কপালের উপরিভাগের চুলের গোড়া হতে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত ভালো করে ধৌত করা। (অর্থাৎ সমস্ত মুখম-ল ধৌত করা। )
২) কনুই সহ উভয় হাত ধৌত করা।
৩) মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা।
৪) উভয় পা টাখনু সহ ধৌত করা।
বিশেষভাবে উল্লেখ্য যে, দাড়ি ঘন হলে খিলাল করাও ফরয উনার অন্তর্ভুক্ত। পরিপূর্ণ ওযূ করতে গেলে অবশ্যই সম্মানিত সুন্নত মুবারক অনুসারে করতে হবে। অন্যথায় কখনোই ওযূ পরিপূর্ণ হবে না বা পরিপূর্ণ শুদ্ধ হবে না। কাজেই অবশ্যই সম্মানিত সুন্নত মুবারক অনুযায়ী ওযূ করতে হবে।
উল্লেখ্য, ওযূর ফরযের স্থান সমূহের কোনো একটি ছুটে গেলে বা চুল পরিমাণ স্থানও যদি শুকনা থাকে তাহলে ওযূ হবে না।
ওযূর সম্মানিত সুন্নত মুবারক সমূহ:
ওযূর মধ্যে সম্মানিত সুন্নত মুবারক ১৮টি:
১. ওযূর শুরুতে উভয় হাত কব্জিসহ ধোয়া।
২. ওযূর শুরুতে- بِسْمِ اللهِ الرَّحْـمٰنِ الرَّحِيْمِ
অথবা بِسْمِ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ. اَلْـحَمْدُ لِلّٰهِ عَلٰى دِيْنِ الْاِسْلَامِ পড়া।
৩. মিসওয়াক করা।
৪. তিনবার কুলি করা।
৫. তিনবার নাকে পানি প্রবেশ করিয়ে নাক পরিষ্কার করা।
৬. দাড়ি ঘন হলে হাতে পানি নিয়ে নিচের দিক হতে দাড়ি খিলাল করা।
৭. হাত-পায়ের অঙ্গুলিসমূহ খিলাল করা।
৮. ওযূর মধ্যে যেসব অঙ্গ ধোয়া ফরয কিংবা সুন্নত মুবারক, সেগুলোর প্রত্যেকটি তিনবার ধোয়া।
৯. সম্পূর্ণ মাথা মাসেহ করা।
১০. উভয় কান মাসেহ করা।
১১. প্রত্যেক অঙ্গ মেজে-ঘষে ধোয়া। (অর্থাৎ শুধু পানি প্রবাহিত করেই ক্ষান্ত হবে না)
১২. এক অঙ্গ ধোয়ার পর অপর অঙ্গ ধৌত করতে এতটুকু দেরি না করা যে, পূর্বের ধৌত করা অঙ্গ শুকিয়ে যায়। (গরমের প্রচ-তা কিংবা বাতাসের শুষ্কতার কারণে শুকিয়ে গেলে ক্ষতি নেই)
১৩. ওযূ করার সময় নিয়ত করা। (শুধু মনে মনে অথবা উচ্চারণ করে নিয়ত করবে)
১৪. ধারাবাহিকতা বজায় রেখে ওযূ করা অর্থাৎ প্রথমে হাত, পরে মুখম-ল, পরে মাথা মাসেহ এবং সর্বশেষে পা ধোয়া। এর বিপরীত করা সম্মানিত সুন্নত মুবারকের খিলাফ ও খুবই নিন্দনীয়।
১৫. প্রত্যেক অঙ্গ ডান দিক থেকে ধোয়া আরম্ভ করা।
১৬. হাত ও পা অঙ্গুলির দিক হতে ধোয়া আরম্ভ করা।
১৭. মাথা মাসেহ সামনের দিক হতে আরম্ভ করা।
১৮. গর্দান মাসেহ করা। (গ-দেশ মাসেহ করা সম্মানিত সুন্নত মুবারক নয়; বরং বিদ‘আত)
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।