সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

“ঐতিহাসিক হেজাজ রেলওয়ে” যে রেলপথকে বলা হয় ‘বিশ্বের সব মুসলমানের সম্পত্তি’

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২:০১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:৪৪
“ঐতিহাসিক হেজাজ রেলওয়ে” যে রেলপথকে বলা হয় ‘বিশ্বের সব মুসলমানের সম্পত্তি’
যদি কোনো সম্পদকে সারা বিশ্বের মুসলমানদের সম্পত্তি বলা হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে কৌতুহল অবশ্যই বৃদ্ধি পায়। জানার আকাঙ্খা তৈরী হয়। এরকম একটি সম্পদ হলো ঐতিহাসিক হেজাজ রেলওয়ে। যে রেলওয়ের সাথে জড়িয়ে আছে মুসলমানদের আবেগ, মুহব্বত এবং ত্যাগ।
পূর্বে পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে পবিত্র হজ্জ্ব করার জন্য দূর দূরান্ত থেকে মানুষকে নানা অপ্রচলিত বাহন, উটে সাওয়ার কিংবা জাহাজে করে পৌছুতে হতো। ফলে পবিত্র মক্কা শরীফ পৌছুতে লেগে যেতো কয়েক সপ্তাহ। অনেক ক্ষেত্রে মাসও পার হয়ে যেতো। সিরিয়ার দামেস্ক থেকে পবিত্র মক্কা শরীফ পৌছুতে অন্তত ৪০ দিন সময় লাগতো। সফরকালে শুস্ক মরুভূমি, পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে অনেক হজ্জ্বযাত্রী ইন্তেকাল করতেন।
আর এই কষ্টটি লাঘব করার জন্য উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন উসমানীয় সালতানাতের সর্বশেষ যোগ্য সুলতান আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি। এই রেলপথ নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিলো, পবিত্র মদীনা শরীফ উনার সাথে রেলপথে সংযোগ স্থাপন করা এবং মুসলিম ভূখন্ডগুলোকে একই সুঁতোও বাধানো। কারণ সে সময় উসমানীয় সালতানাতের অন্তর্ভূক্ত তিউনিসিয়া দখল করেছিলো ফ্রান্স, ব্রিটিশরা আগ্রাসন চালিয়েছিলো মিশরে। রোমানিয়া ও সার্বিয়া ও মন্টেনিগ্রোও উসনমানীয় সালতানাত থেকে আলাদা হয়ে গিয়েছিলো। তাই সুলতান চেয়েছিলেন এই রেলপথের মাধ্যমে মুসলিম সালতানাতকে আবারও একত্রিত করতে।
এজন্য ১৯০০ সালের ১ সেপ্টেম্বর সুলতান আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি ১৩২০ কি.মি এই রেলপথ নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দেন। প্রকল্পটির নাম দেয়া হয় ‘হেজাজ রেলওয়ে’। পরবর্তীতে ১৯০৮ এ রেললাইনের নির্মাণকাজ শেষ হয়। হেজাজ রেলওয়ে লাইনের দামেস্ক থেকে পবিত্র মদীনা শরীফ অংশের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই রেললাইনকে উসমানীয় সালতানাতের রাজধানী বর্তমান ইস্তাম্বুলের সাথে সংযোগের কাজ শুরু হয়। এভাবেই এই রেলপথ উত্তর ইস্তাম্বুল থেকে দক্ষিনে পবিত্র মক্কা শরীফ পর্যন্ত যোগাযোগ স্থাপন করে।
এই রেলপথের সাথে মিশে আছে সারাবিশ্বের মুসলমানদের অপরিসীম আবেগ এবং মুহব্বত। কারণ এই রেলপথ নির্মাণ শুরু হওয়ার পর এ খবর যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তখন এই রেলপথের পুরো অর্থ এসেছিলো বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের অনুদান থেকে। উসমানীয় সালতানাতের মুসলমানদের প্রদত্ত অর্থ থেকে। এই রেলপথে অর্থ দেয়ার জন্য ভারতবর্ষের মুসলমান নারীরা নিজেদের গহনা বিক্রি করে তা উসমানীয়দের কাছে প্রেরণ করেছিলেন। আর এই কারণেই আজও এই রেলপথটি বিবেচিত হয় বিশ্বের সব মুসলমানের অধিকার হিসেবে।
এমনকি রেললাইন নেয়ার জন্য যে সব মুসলমানদের জমি অধিগ্রহন করতে হয়েছিলো উনাদের জন্য উসমানীয় সালতানাতের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকার পরও উনারা এক পয়সাও নিতে রাজী হননি। যে সব উসমানীয় সৈন্য (আরব ও তুর্কি মিলিয়ে) এই প্রকল্পে কাজ করেছেন উনারা কেউই এই কাজের জন্য কোনো ভাতা নেননি।
এই প্রকল্প যেহেতু মুসলিম উম্মাহর কল্যানের জন্য করা হচ্ছিলো, এজন্য এই প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তিই অত্যন্ত উৎসাহ ও মুহব্বতের সাথে কাজ করেছিলেন। ফলে প্রতি বছর উনারা ২৮৮ কি:মি রেল ট্রাক বসাতে পেরেছেন। অথচ, সে সময় ইউরোপীয় রেলওয়ে বিশেষজ্ঞরা ঘোষণা দিয়েছিলো যে, যত কিছুই করা হোক না কেন বছরে ১০০ কি:মি এর বেশি ট্রাক বসানো কোনোভাবেই সম্ভব নয়।
তবে এই রেলপথ চালুর পরের বছরই ইহুদীবাদী ষড়যন্ত্র ও মুসলিম নামধারী মুনাফিকদের কারসাজিতে ক্ষমতাচ্যুত হন সুলতান আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি। উনাকে নির্বাসনে দেয়া হয়। এরপর এই রেলপথের উন্নয়ন কাজও থেমে যায়। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানীয় সেনাবাহিনী এই রেলপথ ব্যবহার শুরু করে। যা দেখে তৎকালীন কুখ্যাত ছদ্মবেশী ব্রিটিশ গোয়েন্দা টিই লরেন্স গাদ্দার আরব মুনাফিক গোত্রদের সাথে নিয়ে এই রেলপথে হামলা চালিয়ে রেলপথটির ব্যাপক ক্ষতিসাধন করে। যে ক্ষতির দাগ আজো রয়ে গেছে। বর্তমানে এই রেলপথটি ৫টি দেশের অংশ হয়ে অস্তিত্ব জানান দিচ্ছেন। দেশগুলো হলো, তুরস্ক, সিরিয়া, জর্ডান, জাজিরাতুল আরব (সৌদি) ও ফিলিস্তিন।
ঐতিহাসিক এই রেলপথটি বর্তমানে সক্রিয় না থাকলেও মৃত হয়নি রেলপথটিকে ঘিরে মুসলমানদের আবেগ। এখনো মুসলমানরা প্রত্যাশা করেন যে, এই রেলপথটি চালু হবে এবং মুসলিম ভ্রাতৃত্বের পুরনো অনুভূতি আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ!

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ৩ ঘণ্টা আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬