ঐক্যের সরকার গঠনে আলোচনায় বসছে ফাতাহ-হামাস
, ২০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আশির, ১৩৯১ শামসী সন , ০২ মার্চ, ২০২৪ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ঐক্যবদ্ধ ফিলিস্তিন সরকার গঠনে আলোচনায় বসছে পশ্চিমাদের স্বীকৃত ফাতাহ ও স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মস্কোতে গত বৃহস্পতিবার এ আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে ফাতাহ ও হামাসের একাংশের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করে। ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিন সরকার গঠনের লক্ষ্যেই এ আলোচনা। দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হামলায় গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ফিলিস্তিনি শহীদের বাস্তবতায় দাঁড়িয়ে এ আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
আল-জাজিরার মস্কো প্রতিনিধি উলিয়া গত বৃহস্পতিবার জানায়, গত তিন দিন ধরেই এ বৈঠক নিয়ে আলোচনা চলছে। যদিও এখনো বৈঠকটি নিয়ে ‘সংশয়’ রয়ে গেছে। তবে শেষ পর্যন্ত এটি হলে, সেখানে ফিলিস্তিন ইস্যুতে দুই পক্ষের ঐক্যবদ্ধ কৌশল গুরুত্ব পাবে।
সে জানায়, ‘রাশিয়া আগেও এমন আলোচনার আয়োজন করেছিল। এবার বৈঠক হলে, তা হবে এ ধরনের চতুর্থ বৈঠক। আলোচনায় রুশরা চাইবে ফিলিস্তিনের সব পক্ষের মধ্যে একটি সমঝোতা তৈরি হোক।’
মস্কো থেকে ফিলিস্তিনী জাতীয় উদ্যোগের (পিএনআই) মহাসচিব মোস্তফা বারঘুতি আল-জাজিরাকে জানান, ‘আজ যেমনটা দেখা যাচ্ছে, ঐক্যের জন্য তেমন আবহ আমি আগে কখনো দেখিনি। আমাদের লোকেরা যেসব বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে, তা দেখার কারণে সবার মধ্যেই একটা দায়িত্ববোধ জাগ্রত হয়েছে।’
মুস্তফা জানান, আলোচনার কেন্দ্রে থাকবে ভবিষ্যতের সমঝোতার সরকার, যার মূল মনোযোগ হবে গাজার বিভীষিকাময় পরিস্থিতি প্রশমনে কাজ করা। একই সঙ্গে এই সরকার গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের জাতিগত নিধন প্রতিরোধে কাজ করবে। আল-জাজিরাকে তিনি বলেন, ‘এখানে এক অভিন্ন দায়িত্ববোধে সবাই আবদ্ধ। আমরা এমন কোনো বৈঠকের কথা বলছি না, যার আলোচনা দু’দিনেই শেষ হয়ে যাবে। আমরা একটি প্রক্রিয়া শুরুর কথা বলছি, যা পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠায় এবং একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি নেতৃত্বের দিকে আমাদের নিয়ে যাবে।’
তবে এ নিয়ে সংশয়ও রয়ে গেছে বিস্তর। বৈঠকের আগেই ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি জানিয়ে দিয়েছেন যে, তিনি এই আলোচনা থেকে ‘অভাবিত’ কিছু প্রত্যাশা করেন না। তিনি বলেন, ‘আমরা শুধু এই প্রত্যাশা করছি যে, সব পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে একটি সমঝোতার সরকার গঠনের প্রক্রিয়ায় আমরা ঢুকব। মস্কোতে একটি বৈঠকের মধ্য দিয়েই অভাবিত কিছু ঘটে যাবে, এমনটা আমরা মনে করছি না। তবে এটা আশা করা যেতেই পারে যে, এই বৈঠকের মধ্য দিয়ে এ সম্পর্কিত আরও আলোচনার পথ উন্মোচিত হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












