‘ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না’
নিজস্ব প্রতিবেদক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বহিরাগত চাপ মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা অপরিহার্য। রোববার তেহরানে ইরাকি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। তার মতে, মুসলিম দেশগুলোর উন্নয়ন ও বাইরের চাপ থেকে নিজেদের রক্ষায় ঐক্যের বিকল্প নেই। খবর বার্তা সংস্থা মেহেরের।
ইরানে প্রেসিডেন্ট বলেন, সকল ক্ষেত্রে মুসলিম দেশগুলোর মধ্যে অব্যাহত ঐক্য ও সহযোগিতা কেবল উন্নয়ন ও অগ্রগতির পথই প্রশস্ত করবে না, বরং কোনো শক্তিই মুসলিম জাতিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া বা পরাজিত করতে সক্ষম হবে না।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাসযুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস
ইসলামিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে প্রতিপক্ষের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট।
তিনি আরো বলেন, মুসলমানদের শক্তি তাদের মধ্যকার ঐক্য ও সংহতির মধ্যে নিহিত, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের হাতিয়ার ইসরাইলি শাসনব্যবস্থার মতো হুমকির বিরুদ্ধে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।