এ মাসে নিত্যপণ্যের দাম বাড়বে -পরিকল্পনামন্ত্রী
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সুনামগঞ্জ সংবাদদাতা:
চলতি মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মান্নান। তিনি বলেন, সরকার চেষ্টা করছে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার। বাজার নিয়ন্ত্রণে সরকার অভিযান পরিচালনা করছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সুনামগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এ মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। গতকাল লন্ডনে দেখলাম নিত্যপণ্যের দাম আবারও বেড়ে গেছে। টমেটো, খিরার দাম আকাশছোঁয়া। তবে বাংলাদেশে নিত্যপণ্যের দাম ধীরে ধীরে কমে আসবে। হয়তো কিছু সময় লাগবে। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার। রমাদ্বান শরীফকে সামনে রেখে সরকার বাজার নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান পরিচালনা করছে।’
অভিযান পরিচালনাকারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো ব্যবসায়ীকে আঘাত করা কিংবা লাঞ্ছিত করা যাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যায় করলে জেল দেবেন কিন্তু গায়ে হাত তুলে, আঘাত করে বিচার করতে পারবেন না।
নির্বাচন ইস্যুতে তিনি বলেন, জাতীয় নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ সবাই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন।
কৃষকদের ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ স্থায়ী সমাধন নয় উল্লেখ করে মান্নান বলেন, বাঁধ হচ্ছে সিজনাল সমাধান। তবে হাওরের ধান রক্ষার দীর্ঘস্থায়ী সমাধান হচ্ছে নদী খনন।
মন্ত্রী বলেন, প্রতি বছর সরকার কোটি টাকা ব্যয় করে কৃষকদের ফসল রক্ষা করার জন্য হাওর রক্ষা বাঁধ নির্মাণ করছে। তবে সোনা, লোহা দিয়েও বাঁধ নির্মাণ করলে যদি পাহাড়ি ঢল আসে তাহলে সেই বাঁধ টিকবে না। দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। আশা করি, সবাই একযোগে কাজ করলে কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)