এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না -উপদেষ্টা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক:
এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, হজের খরচ কমানোর চেষ্টা চলছে। এ বছর কেউ সরকারি অর্থে হজে যাবে না। হজ ব্যবস্থাপনার জন্য যাদের যেতে হয় তারা যাবে। হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। হজের প্যাকেজ এই মাসের শেষেই ঘোষিত হবে।
চলতি বছর (২০২৪) ৩ কোটি টাকা ব্যয়ে ৭১ জনকে হজ পালনের জন্য সৌদি আরব পাঠায় গত আওয়ামী লীগ সরকার। এর আগের বছর সরকারি খরচে হজে যান ২৩ জন। ২০২৩ সালের ২২ জানুয়ারি জাতীয় সংসদে তখনকার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, সরকারি খরচে ২০২২ সালে ২৫৪ জনকে হজে পাঠানো হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।