এ পর্যন্ত ১৭শ’ অভিযোগ-তদবিরের বার্তা পেয়েছি -সালেহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এ পর্যন্ত তিনি প্রায় ১ হাজার ৭০০টি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছেন। বিভিন্ন ধরনের অভিযোগ ও তদবিরের জন্যই মূলত এসব বার্তা পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমি হোয়াটসঅ্যাপে ১ হাজার ৭০০টা মেসেজ পেয়েছি। আমি টেলিফোনে ঠিকভাবে কথা বলতে পারি না; চট করে মেসেজ আসে।
বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে নানা ধরনের অনুরোধ আসে উল্লেখ করে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, কেউ বলে, স্যার, এই লোক চুরি করে, একে দায়িত্ব থেকে সরান; কিংবা ওই লোক ভালো, তাকে দায়িত্বে আনেন। এভাবে নানা বার্তা আসে। এর মধ্যে অনেক প্রকৃত অভিযোগ রয়েছে। আবার অনেকে নিজের স্বার্থের জন্যও বলে। তবে যারা প্রকৃত অভিযোগ তুলে ধরে, সেগুলো বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।