এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। অথচ গতকালও চলছিলো ফরম পূরণ। ফলে একদিন পরই অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় ঠিক কতজন শিক্ষার্থী অংশ নেবে, সেই তথ্য এখনো স্পষ্ট করে দিতে পারছে না ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ‘এখনো ফরম ফিলআপ চলছে। এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তা হলো শুধু ঢাকা বোর্ডের অধীনে ফরম পূরণ করেছে ৩ লাখ ৬৬ হাজার ৭১৪ জন। এটা আরও কিছু বাড়তে পারে।’
পরীক্ষার একদিন আগেও ফরম পূরণ কীভাবে চলছে-এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনেকে বিষয় পরিবর্তন করে; অনেকের আরও অনেক ধরনের ঝামেলা থাকে, সেদিক বিবেচনা করে সুযোগ রাখা হয়।’
ঢাকা বোর্ড সূত্র জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ৩১ ডিসেম্বর। জরিমানা ছাড়া ১০ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পেরেছে পরীক্ষার্থীরা। এরপর ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত জরিমানাসহ ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে আরও কয়েক দফায় সময় বাড়ানো হয়।
সবশেষ জরিমানাসহ ৩১ মার্চ ফরম পূরণের সময় নির্ধারণ করা হয়। এরপর বিশেষ বিবেচনায় ১২-১৩ এপ্রিল ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। এতবার সময় বাড়ানোর পরও পরীক্ষার একদিন আগে ফের ফরম পূরণ করাচ্ছে ঢাকা বোর্ড।
শিক্ষা বোর্ড সূত্র ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কথা বলে ভিন্ন তথ্য জানা গেছে। টেস্ট পরীক্ষায় আশানুরূপ ফল না করা অনেক শিক্ষার্থীকে শেষ সময়ে তদবির করে ফরম পূরণ করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের একজন কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, ‘অনেকে টেস্টে অনেক সাবজেক্টে ফেল করে; অনেকে টেস্ট পরীক্ষায় অংশই নেয় না। তাদের পরে আবার পরীক্ষা দেওয়ানো হয় এবং পাস করানো হয়। এরপর তাদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। এসব কাজ অনেক সময় তদবিরে হয়।’
পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘নানান ইস্যু থাকে। এর মধ্যে টেস্টে নির্ধারিত সাবজেক্টের চেয়েও বেশি সাবজেক্টে ফেল করা শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। সেখানে তো অবশ্যই তদবির হয়, এটা বোর্ডের সবাই জানে। কিছু যৌক্তিক কারণও থাকে। সাবজেক্ট পরিবর্তন করা হয়; অনেকে পরীক্ষা দিতে না চাওয়ায় ফরম পূরণ বাতিল করে; বিভাগ নির্ধারণে ভুল-ত্রুটিগুলোও সংশোধনের সুযোগ থাকে। তবে তদবিরে বেশি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দূর গ্যালাক্সিতে তারার ক্ষীণ স্রোত, ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সূত্র
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












