এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার অংশের র্যাম্প খুললো
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার অংশের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) সংলগ্ন র্যাম্প (নামার রাস্তা) খুলে দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের র্যাম্প চালুর উদ্বোধন করেন। এই নিয়ে ১৬টি র্যাম্প চালু হলো।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার অংশে ব্রিজের উপর উদ্বোধনের আগে কাদের বলেন, এর আগে গত বছরের ৩রা সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেয়া হয়েছিলো। আজ কাওরান বাজার র্যাম্প খুলে দেয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার।
মন্ত্রী বলেন, এই প্রকল্প এই বছরের মধ্যে শেষ হবে না। সামনের বছর শুরুতে পুরোটা খুলে দিতে পারবো। এরপর হাতিরঝিলের র্যাম্প খুলে দেয়া হবে। সেইভাবেই কাজ চলছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।