এলসি জটিলতায় নিত্যপণ্যের দাম বেড়েছে ৮০ শতাংশ
, ১৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাদিস ১৩৯১ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বছরখানেক ধরেই দেশে চলছে ডলার সংকট। ঋণপত্র বা এলসি খোলার জন্য ডলার কিনতে ব্যবসায়ীদের দিতে হচ্ছে বেশি দাম। এর প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। এক বছরে ডলারের দাম বেড়েছে ৩৩ শতাংশ।
এই সুযোগে ভোগ্যপণ্যের দাম বাড়ানো হয়েছে ৮০ শতাংশ পর্যন্ত। চিনি থেকে শিশুখাদ্য প্রায় সব পণ্যের বাজারেই অচলাবস্থা।
টিসিবির হিসাবে এক বছরে আমদানি করা নিত্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজ, রসুন, জিরার মতো মসলার। অনেক দিন ধরেই সংকট চিনির বাজারে। নতুন করে দাম বাড়ছে মশুর ডালের। শিশুখাদ্যের দামও আকাশ ছোঁয়া।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমলেও এলসি জটিলতা ও কাস্টমসের হয়রানিতে অস্থির বাজার।
এ নিয়ে এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমীন জানান, আমদানির জন্য ডলার কিনতে নানা জটিলতায় পড়ছেন ব্যবসায়ীরা। ভোগ্যপণ্য আমদানি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও মানছে না ব্যাংকগুলো।
এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দাবি, নিত্যপণ্যের দাম বাড়লেও একইসাথে বেড়েছে মানুষের আয়। সংকট উত্তরণে ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, অক্টোবরে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২.৫৬ শতাংশ, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)