এলডিসি তিন বছর পেছানোর জন্য থেকে কাজ করবো -বাণিজ্যমন্ত্রী
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
স্বল্পোন্নত দেশ থেকে (এলডিসি) বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে থেকে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিতে চাই।
এ নিয়ে থেকেই কাজ শুরু করেছি। এটার জন্য যে যে কাজ করা দরকার আমরা করবো। এটা ইনিশিয়েট করে বাণিজ্য মন্ত্রণালয়, আর করেসপন্ড করে ইআরডি। আমরা ইআরডির সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজটি করব।
‘গত ছয় মাসে রপ্তানিতে নি¤œগতি, সেই জায়গাটা কীভাবে সামাল দেওয়া এবং অন্যান্য দেশের সঙ্গে যে চুক্তি-এফটিএ বা আমরা যদি সমঝোতা চুক্তির কথাও বলি- সেই বিষয়গুলো নিয়ে বাণিজ্যকে এগিয়ে নেওয়ার কী ধরনের পরিকল্পনা আপনার রয়েছে’ -জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের রপ্তানির সংকীর্ণতা তো সবার জানা। কারণ আমাদের এক্সপোর্টের একটা মাত্র পণ্য পুরো রপ্তানির প্রায় ৮৫ ভাগ। প্রথম কথা হলো এটাকে ডাইভার্সিফাই করা, আরও নতুন নতুন পণ্য এর মধ্যে অন্তর্ভুক্ত করা এবং আগামী দিনে সেই বাজারগুলোকে প্রসারিত করা। যারা ব্যবসার জন্য এগিয়ে আসবেন ব্যক্তি খাতে, তাদের ঠিকমতো সহায়তা করা-এগুলোই হবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য আরেকটা জিনিস হলো, রাইট অ্যাট দিস মোমেন্ট-এখন তো সারা পৃথিবীতে রপ্তানি-আমদানি সবগুলোই একটু টালমাটাল আছে, যেহেতু আমেরিকান যে ট্যারিফ, সেটার সাডেন পরিবর্তনের কারণে সারা বিশে^ একটা অনিশ্চয়তার সংকট আছে। তো এগুলোর মধ্যেই আমাদের, যেহেতু আমরা দরিদ্র দেশ, আমাদের মার্জিন অব এরর খুব স্লিম-ভুল করার সুযোগ নাই। বা অন্যের কারণে সৃষ্ট দুর্যোগের জন্য খেসারত দেওয়ার মতো আমাদের সেই সঞ্চয় বা সামর্থ্য নাই। সেজন্য আমাদের যে স্লথ গতি আমরা দেখেছি গত তিন-চার মাসে, সেখান থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে। এটা নিয়ে আমরা কাজ শুরু করব।
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটা, যেটা অন্তর্বর্তী সরকার করে গেল, সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। নির্বাচিত সরকার এই চুক্তিটা কীভাবে দেখবে’ -এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ঠিক এই মুহূর্তে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমরা আমাদের সরকারের অবস্থানটা জানাব।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের যেটা নাই, সেটি আমাদের আছে। সেটা হলো আপনার আনএমপ্লয়েড একটা বড় পপুলেশন আছে। প্রতিবছর আপনার প্রায় ২০ থেকে ২২ লাখ লোক কাজের বাজারে ঢ়ুকে ওয়ার্কিং এজ পপুলেশন হয়। আমাদের ইনভেস্টমেন্ট ছাড়া দুই বছর আমরা পার করেছি, বা তিন বছর। এই স্ট্যাগনেটেড ইনভেস্টমেন্টটা আমাদের জন্য একটা বিশাল দায়। এখান থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












