এরাই সেই ব্রিটিশ লুটেরা সন্ত্রাসী বাহিনী!
* ইংরেজ নৌদস্যুদের লিডার ‘ক্লাইভ’ পলাশীর যুদ্ধ শেষে মীর জাফরের কাছ থেকে ২ লাখ ৩৪ হাজার পাউন্ড আত্মসাৎ করে রাতারাতি ইংল্যান্ডের কথিত ধনীতে পরিণত হয়।” (সূত্র-পি. রবার্টস, হিস্টরী অব ব্রিটিশ ইন্ডিয়া, পৃষ্ঠা ৩৮)
* ১৭৫৭ থেকে ১৭৬৫ সাল পর্যন্ত মাত্র কয়েক বছরে শুধুমাত্র ইংরেজ কর্মচারীরাই লুট করেছিরো কমপক্ষে ৬২ লক্ষ ৬১ হাজার ১৬৫ পাউন্ড।’ (সূত্র- বাংলার মুসলমানদের ইতিহাস, আব্বাস আলী খান, পৃষ্ঠা-৯৫)
* পলাশী যুদ্ধে শেষ হতে না হতেই লুণ্ঠিত হয়েছিল মুর্শিদাবাদের রাজকোষ। সার্জন ফোর্থের প্রদত্ত হিসেব মতে মণিমুক্তা হিরা জহরতের মূল্য বাদে শুধু কেবল নগদ অর্থই ছিলো ৬৮ কোটি টাকা। (ঝ. ঈ. ঐরষষ. ইবহমধষ রহ, চ-১০৮)
* পলাশীর যুদ্ধের পর ইংরেজরা একটা জাহাজ সাজিয়ে ম্যানিংহামকে দিয়ে বিলাতে তাদের বিজয় বার্তা প্রেরণ করেছিলো এবং ক্লাইভ লুটকৃত ধনরতœ ৭ শত সিন্দুকে বোঝাই করে একশত তরুণীসহ নবদ্বীপে পাঠায়। (মীর কাসিম, পৃষ্ঠা ১৮-১৯)
* ১৭৬১ সালে চট্টগ্রামে যে ব্রিটিশ নাগরিকটি প্রথম চিফ হিসেবে দায়িত্বভার নেয় তার নাম হ্যারি ভেরেল্স্ট। সে ব্রিটিশ শাসক হিসেবে চট্টগ্রামে আসার আগে লন্ডনের এক হোটেলে পরিচারকের কাজ করতো। চট্টগ্রামে এসে সে ‘বড় সাহেব’ সাজে। টাকা লুটপাটের অন্যতম এ হোতা অবসর নেয়ার সময় বাংলা থেকে নিয়ে যায় ৪০ লাখ টাকা। (সূত্র- ২৯ মে ২০১১, দৈনিক সমকাল)
* ১৭৭৬ সালের দুর্ভিক্ষে বাংলার অনেক লোক মারা গেলেও ইংরেজ দখলবাজরা পূর্বের বৎসরের তুলনায় ৬ লক্ষ টাকা অধিক ট্যাক্স (রাজস্ব) আদায় করে। বাংলা ও বিহার থেকে পরবর্তী বছর আরো অতিরিক্ত ১৪ লক্ষ টাকা আদায় করে। (ইৎরঃরংয ঢ়ড়ষরপু ্ ঃযব গঁংষরসং রহ ইবহমধষ, অ.জ গধষষরপশ)
পাঠক! ইংরেজ নৌদস্যুদের ডাকাতির আরো বড় ও ভয়াবহ তথ্য ইতিহাস ঘাটলে আপনারাও পাবেন। আগে আমরা পাঠ্যবইয়ে ইংরেজদের এসব ডাকাতি, দখলদারিত্ব, লুটতরাজ, যুলুম-নির্যাতনের কাহিনীর টুকিটাকি পড়তাম। কিন্তু ইদানীং বইগুলো থেকে সেসব বাদ দিয়ে তাদের ব্যাপারে পজিটিভ আলোচনা দেয়া হচ্ছে। যা প্রকাশ্য ইতিহাস বিকৃতি বা ইতিহাস ধামাচাপা দেয়ার নির্লজ্জ অপচেষ্টা। এ ধরনের ইতিহাস লুকোচুরি আমাদের পরবর্তী প্রজন্মদের মধ্যে ইতোমধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে।
তাই, সরকারের প্রতি আমাদের আহবান, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিন। বিকৃত ইতিহাস ঝেড়ে ফেলুন। এ আঙ্গিকে শিক্ষা সিলেবাস নতুনভাবে সাজান।
-কামালুদ্দিন আইনি
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।