এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে এ চিঠি দেওয়া হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয়। মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণ করার জন্য অনুরোধ করেছেন শিক্ষা মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা থেকে ২০০০ টাকায় উন্নীত করার অনুরোধ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা একটি আধা সরকারি পত্র অর্থ বিভাগে পাঠান। এর প্রেক্ষিতে অর্থ বিভাগ একটি পত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ করে।
আরো বলা হয়, মূল্যস্ফীতিসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপট বিবেচনা করে আগের আধা সরকারি পত্রের ধারাবাহিকতায় ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণের অনুরোধ সংবলিত একটি পত্র অর্থ বিভাগে পাঠিয়েছে। ওই পত্রে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হলে সম্ভাব্য আর্থিক সংশ্লেষের একটি প্রাক্কলনও তুলে ধরা হয়েছে।
চিঠিতে বলা হয়, মূল্যস্ফীতিসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপট বিবেচনা করে অর্থ বিভাগের ৩০ সেপ্টেম্বর জারিকৃত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা হতে ১৫০০ টাকা নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)