ছাঁটাই যেন থামছে না!
এবার ২০ শতাংশ কর্মী ছাঁটাই করছে ইয়াহু
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। এবার আরেক প্রতিষ্ঠান ইয়াহু ইনকর্পোরেশন জানিয়েছে, ‘অ্যাড টেক ডিভিশন’ থেকে ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে তারা। এতে চাকুরি খোয়াবেন ১৬০০ জনেরও বেশি কর্মী।
ইয়াহু কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়।
ইয়াহু, ২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে কিনে নেয় প্রাইভেট ইক্যুইটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট (এপিও ডট এন)।
রেকর্ড পরিমাণে মুদ্রাস্ফীতির হার ও মন্দা সম্পর্কে অবিরত অনিশ্চয়তার প্রতিক্রিয়া হিসাবে অনেক বিজ্ঞাপনদাতা তাদের বিপণন বাজেট কমিয়ে দিয়েছে। ফলে এমন কড়া সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি।
এর আগে গত সপ্তাহে বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
তারও আগে, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেড এক সঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানায়। যা তাদের মোট কর্মীর ছয় শতাংশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কঠিন অর্থনৈতিক বাস্তবতার সম্মুখীন হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
সম্প্রতি কর্মী ছাঁটাই করে আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এরপর একই পথে হাটে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর বিশ্বের শীর্ষস্থানীয় আরেক প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ১০ হাজার কর্মী ছাঁটাই করবে বলে সাফ জানিয়ে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)