এবার হারালেন আরেক ছেলে: তবুও গাজায় সাংবাদিকতা ছাড়বেন না ওয়ায়েল আল-দাদুহ
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সামিন, ১৩৯১ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাদুহর আরেক ছেলে শহীদ হয়েছে। তবে তিনি গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনীর নৃশংসতা নিয়ে রিপোর্টিং না ছাড়ার কথা ঘোষণা করেছেন। ইতোমধ্যেই তিনি তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং নাতিকে হারিয়েছেন। তিনি নিজেও হামলার শিকার হয়েছেন। কিন্তু গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি অত্যাচারের কথা বিশ্ববাসীকে জানানোর দায়িত্ব থেকে তবুও সরে যাবেন না বলে জানিয়েছেন তিনি।
আল জাজিরা জানিয়েছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনী গত রোববার পরিকল্পিতভাবে আরো দুই সাংবাদিককে শহীদ করেছে। এ দুজনের একজন হলেন আল-দাদুহর ছেলে হামজা ওয়ায়েল দাদুহ। অপরজনের নাম মোস্তফা থুরিয়া। তারা ফ্রিল্যান্সার হলেও আল জাজিরার হয়েও কাজ করতেন।
ওয়ায়েল দাদুহ (৫৩) গাজার অবয়ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি অব্যাহত হামলার মুখে তাকে আল জাজিরার ২৪-ঘণ্টার কভারেজে তাকে দেখা যায়। কেবল এবারই নয়, গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের আগের হামলাগুলোতেও তাকে সাহসী অবস্থানে দেখা গেছে। ফলে আরবি ভাষাভাষী কোটি কোটি লোকের কাছে তিনি পরিচিত মুখ। প্রায়ই তাকে নীল হেলমেট আর বুলেট-প্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়।
গত রোববার আরেক ছেলের দাফন অনুষ্ঠানে তিনি হার মানতে অস্বীকার করেন। তিনি যুদ্ধ নিয়ে রিপোর্টিং অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘গাজা উপত্যকায় কী ঘটছে, তার দিকে পুরো বিশ্বের অবশ্যই তাকাতে হবে। এখানে যা হচ্ছে তা হলো অসহায়, বেসামরিক লোকজনের প্রতি ভয়াবহ অন্যায়। সাংবাদিক হিসেবেও এটি আমাদের কাছে অন্যায়। ’
গত ডিসেম্বরে খান ইউনিসের একটি স্কুলে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলায় দাদুহ আহত হন। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন। ওই হামলায় আল জাজিরার সামের আবু দক্কা শহীদ হয়েছিলেন।
আল জাজিরা অভিযোগ করেছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল পরিকল্পিতভাবে রিপোর্টারদের টার্গেট করছে। তিনি বলেন, এসব অপরাধকারীদের বিচার করার জন্য তারা সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
আাল জাজিরা এক বিবৃতিতে বলেন, আমরা এসব জঘন্য অপরাধের জন্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে দায়ী করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত, সরকার, মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি।
গত ৭ অক্টোবর থেকে পরিচালিত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল হামলায় গাজায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি রিপোর্টার শহীদ হয়েছেন। এছাড়া আরো অনেক দেশের সাংবাদিক নিহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












