ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান, অভিযোগ আইনজীবীর
, ২৫ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় নেতা ইমরান খান। দীর্ঘদিন কারাগারে থেকে ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন ইমরান।
এমনটাই দাবি করেছেন তার পরিবার ও আইনজীবীরা।
ইমরান খান ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দী আছেন।
তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির অভিযোগে ১৭ বছরের কারাদ- দেওয়া হয়েছে। উভয়ই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
চলতি সপ্তাহে কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন তার আইনজীবী সালমান সাফদার। পরবর্তীতে তিনি দেশটির প্রধান বিচারক ও সুপ্রিম কোর্টের কাছে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি জানান ওই আইনজীবী।
বৃহস্পতিবার ইসলামাবাদের এক সংবাদ সম্মেলনে আইনজীবী সালমান বলেন, ‘ইমরানের ডান চোখ মাত্র ১৫ শতাংশ সক্ষমতায় কাজ করছে।’
বেশ কয়েক সপ্তাহ বাইরের কোনো মানুষের সঙ্গে দেখা করার অনুমতি পাননি ইমরান খান।
এতে ইমরানের আইনজীবীরা জোরদার আপত্তি তোলেন ও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ-আশংকা প্রকাশ করেন।
সালমান সাফদার জানান, ইমরান খানের সঙ্গে দেখা করে কথা বলার সময় লক্ষ্য করেন, নেতা বারবার চোখ মুছছেন। তার চোখে বারবার পানি চলে আসছিল।
এ সময় চোখে জ্বালাপোড়া ও ভালো করে দেখতে না পাওয়ার অভিযোগও করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
ইমরানের ছেলে কাসিম খান ব্জানান, ‘আটক অবস্থায় চিকিৎসায় অবহেলার’ কারণে তার বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
জেনেবুঝে কারাবন্দী ইমরানকে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন কাসিম।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ‘ক্ষমতাসীন দল, সেনাপ্রধান ও তাদের হাতের পুতুলরা এসব নির্দয় আচরণের জন্য দায়ী।’
একটি মামলা সূত্রে সুপ্রিম কোর্ট ইতোমধ্যে কারাগারে ইমরান খানের সুযোগ-সুবিধা নিয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে ২০২৩ সাল থেকে ওই মামলার কার্যক্রম মুলতবি আছে।
কর্তৃপক্ষ এর আগে জানায়, গত জানুয়ারিতে ইসলামাবাদের সরকারি হাসপাতালে ২০ মিনিটের একটি ‘চিকিৎসা প্রক্রিয়ার’ মধ্য দিয়ে গেছেন ইমরান খান।
আইনজীবী সালমান আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, কারাগারে তার থাকার পরিবেশ আরও উন্নত করা উচিৎ বলে তিনি মনে করেন।
২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। এরপর অনাস্থা ভোটে পদ হারান তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা দায়ের করা হয়।
২০২৩ সালে তাকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভের জেরে হাজারো মানুষ গ্রেপ্তার হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বর্ণের মজুত বাড়িয়েই চলেছে চীন, নেপথ্যে কি?
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কূটনৈতিক জটিলতায় পাকিস্তান
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এক সপ্তাহে ৮৩ শিশুসহ নিহত ৩৯৪
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুয়েতের সরকারি ভবন-তেলের ডিপোতে ড্রোন হামলা, বড় আগুন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের ডিপোতে ইসরায়েলি হামলা: ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানী স্থাপনায় ইসরায়েলি সন্ত্রাসীদের হামলা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্য: ওয়াশিংটনের স্বীকারোক্তি
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অবিস্ফোরিত বোমা দিয়েই তাদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহূর্তের একটি দৃশ্য।
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবো -মুর্খমন্ত্রী
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালুর ঘোষণা
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












