এবার সৌদির কাছে ৫৮৩ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
, ২২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৭ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
এবার সৌদি আরবের কাছে ৫৮৩ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন। মধ্যপ্রাচ্যে হুথিদের অনবরত আক্রমণে সমুদ্রসীমা অনিরাপদ হয়ে উঠছে বলে দাবি মার্কিন মিত্রদের।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই চুক্তির আওতায় সৌদিকে আরই-৩এ আকাশ নির্ভর নজরদারি ব্যবস্থা দেওয়া হবে। সৌদি আরব এছাড়াও বেশকিছু বিমান কেনার প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তাছাড়াও জিপিএস/আইএনএস নিরাপত্তা ব্যবস্থা চায় রিয়াদ। গোয়েন্দা নজরদারির সরঞ্জামাদিও যুক্তরাষ্ট্র থেকে কিনতে চেয়েছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশ।
পেন্টাগন জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র সৌদি আরবের নজদারি ব্যবস্থার উন্নয়নে অংশীদার হচ্ছে। বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদির পাশাপাশি বাইডেন প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছেও ৮৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে। এই চুক্তির আওতায় দেশটিকে রাডার সিস্টেম সরবরাহ করবে পেন্টাগন। তবে এখনো চুক্তিগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের সম্মতি লাগবে।
যুক্তরাষ্ট্রের দাবি, তাদের এই অস্ত্র বিক্রি সৌদি ও আমিরাতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উচ্চমূল্যের বেসামরিক সম্পদকে রকেট ও আর্টিলারি হামলা থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি বেনামি আকাশযানের হামলা থেকেও রাখবে সুরক্ষিত। পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে আমিরাত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)