এবার সিরিয়ার বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে দখলদার ইসরায়েলের হামলা
এবার এক রাতেই সিরিয়ার দুটি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় গত মঙ্গলবার যুদ্ধবিষয়ক একটি পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে। ২৭ জুলাই সন্ত্রাসী ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকায় রকেট হামলার পর দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। খবর এএফপির।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সিরিয়ার দারা প্রদেশে দুটি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।