এবার ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভেনেজুয়েলার সরকার ও বিরোধী পক্ষ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪০০ কোটি ডলার মূল্যের স্বর্ণের মজুত ব্যাংক অব ইংল্যান্ড থেকে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে সরিয়ে নেয়ার বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলোচনার সঙ্গে পরিচিত চার ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির তথ্য যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তির আওতায় ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার স্বর্ণের ওপর আইনি নিয়ন্ত্রণ লাভ করবে, তবে তারা তাৎক্ষণিকভাবে এই স্বর্ণ বিক্রি করতে পারবে না।
প্রতিবেদনে বলা হয়, এর পরিবর্তে এই মজুত সরকারি ঋণ গ্রহণের ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহার করা যেতে পারে; যার মধ্যে জুনে আঘাত হানা দুটি ভূমিকম্পের পরবর্তী পুনর্গঠন কাজের জন্য প্রয়োজনীয় ঋণও অন্তর্ভুক্ত রয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘ব্যাংক অফ ইংল্যান্ডে গচ্ছিত ভেনেজুয়েলার স্বর্ণের নিয়ন্ত্রণ কার হাতে থাকা উচিত—তা নির্ধারণের আইনি প্রক্রিয়ায় সরকার কোনো পক্ষ নয়। যুক্তরাজ্যের আদালত এবং ব্যাংক অফ ইংল্যান্ড সরকারের নিয়ন্ত্রণমুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান।’
রয়টার্সের এক প্রশ্নের জবাবে ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে, ওই অ্যাকাউন্টের ওপর কার আইনি কর্তৃত্ব রয়েছে সে বিষয়ে যুক্তরাজ্যের আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না।
ব্যাংক অফ ইংল্যান্ড বলেছে, এজন্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মামলার সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুক্তরাজ্যের আদালতের শরণাপন্ন হতে হবে।
মুদ্রাস্ফীতি মোকাবিলায় স্বর্ণ ব্যবহার করা হতে পারে। তবে সাধারণ কর্মঘণ্টার বাইরে হওয়ায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
গত মাসে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ বলেছিলেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলায় ব্যাংক অফ ইংল্যান্ডের ভূগর্ভস্থ ভল্টে গচ্ছিত স্বর্ণের মজুত পুনরুদ্ধারের জন্য দেশটি কাজ করছে।
ব্যাংক অফ ইংল্যান্ড বছরের পর বছর ধরে ভেনেজুয়েলার প্রায় ৩১ মেট্রিক টন স্বর্ণ আটকে রেখেছে। এর কারণ হিসেবে তারা তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বৈধতাকে স্বীকৃতি না দেয়ার বিষয়টি উল্লেখ করে।
স্বর্ণ হস্তান্তরে ব্যাংক অফ ইংল্যান্ডের এই অস্বীকৃতির ঘটনাটি ২০১৯ সালের শুরুর দিকের। সে সময় মাদুরোর আগের বছরের নির্বাচনি জয়কে কারচুপিপূর্ণ আখ্যা দিয়ে যুক্তরাজ্যের সরকার অন্যান্য অনেক দেশের সাথে ভেনেজুয়েলার তৎকালীন বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন জানিয়েছিল। এরপর থেকে এই স্বর্ণের মজুত ব্রিটিশ আদালতে দীর্ঘ আইনি বিরোধের বিষয় হয়ে রয়েছে
এমনকি জানুয়ারি মাসে মাদুরোকে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেয়া এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের পক্ষ থেকে রাজা চার্লসের কাছে অনুরোধ জানানো সত্ত্বেও এটি হস্তান্তর করা হয়নি। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ‘ভেনিজুয়েলায় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া ভেনিজুয়েলার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়, তার প্রতি যুক্তরাজ্য তার দীর্ঘদিনের সমর্থন অব্যাহত রেখেছে।’
এর আগে গেল আগস্টে ভেনেজুয়েলার সঙ্গে একটি বড় ধরনের তেল চুক্তিতে উপনীত হওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভেনেজুয়েলার ৬ হাজার ৫০০ কোটি ব্যারেল তেল মজুতের ওপর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ পাবে যুক্তরাষ্ট্র।
চুক্তিটিকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেলচুক্তি’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, এ চুক্তির ফলে ভেনেজুয়েলায় প্রায় ১০ হাজার কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












