এবার বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোযা?
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোযা রাখতে হয়। অপর দিকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে ঋতুর ওপর নির্ভর করে রোযার সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে। সৌদি আরব, কাতারের মতো দেশগুলোতে এবার প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা রোযা পালন করা হবে।
গ্রিনল্যান্ড, আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনো অস্ত যায় না, সেসব দেশের মুসলমানদের মক্কা শরীফ ও সৌদি আরবের সময় অনুসরণ করে রোযা রাখার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো উত্তর গোলার্ধে অবস্থান করা দেশগুলোতে শীতের শেষ ও বসন্তের শুরু হওয়ায় রোযার প্রথম দিকে দিনের দৈর্ঘ্য কিছুটা কম থাকবে। মাস যত এগোবে দিনের দৈর্ঘ্য তত বাড়বে। অর্থাৎ রোযা থাকার সময়ও বাড়বে।
বিশ্বের বিভিন্ন স্থানে দিনের আলোর স্থায়িত্ব ভিন্ন ভিন্ন হয়। যেহেতু উত্তর গোলার্ধে এখন শীতকাল, তাই সেখানকার বাসিন্দাদের জন্য রোযার সময় তুলনামূলক কম হবে। প্রথম দিকে রোযা রাখতে হবে ১২ থেকে ১৩ ঘণ্টা, যা মাসজুড়ে ধীরে ধীরে বাড়বে।
চিলি, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলমানদের তুলনামূলক দীর্ঘ সময় রোযা রাখতে হবে। প্রথম দিন তাদের রোযা হবে ১৪ থেকে ১৫ ঘণ্টা, তবে মাসজুড়ে এই সময় ধীরে ধীরে কমে আসবে।
বিশ্বের বিভিন্ন শহরের রোযার সময়সূচি:
বাংলাদেশের ঢাকা শহরে প্রথম রোযায় সাহরির শেষ সময় ভোর ৫টা ৯ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ০২ মিনিটে। অর্থাৎ প্রথম দিনে মোট ১২ ঘণ্টা ৫৩ মিনিট রোযা রাখতে হবে। রোযার শেষ দিনে সাহরির শেষ সময় ৪টা ৪৫ মিনিট, ইফতার ৬টা ১৫ মিনিটে। সে হিসাবে শেষ দিনে রোযা হবে ১৩ ঘণ্টা ৩০ মিনিট।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম দিনে রোযার ব্যাপ্তি ১২ ঘণ্টা ৩৮ মিনিট। শেষ দিনে ১৩ ঘণ্টা ২৬ মিনিট।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম দিনে রোযা ১২ ঘণ্টা ২৯ মিনিট। শেষ দিনে রোযা হবে ১৩ ঘণ্টা ২৯ মিনিট।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম দিনে রোযা ১৩ ঘণ্টা ১১ মিনিট। শেষ দিনে রোযা হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।
শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম দিনে রোযা ১৩ ঘণ্টা ৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট।
থাইল্যান্ডের ব্যাংককে প্রথম দিনে ১২ ঘণ্টা ৫৬ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৭ মিনিট।
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৪ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
কাতারের দোহায় প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
আরব আমিরাতের দুবাইয়ে প্রথম দিনে ১২ ঘণ্টা ৪৩ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৫ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ১৪ মিনিট।
সুইজারল্যান্ডের জুরিখ শহরে প্রথম দিনে ১২ ঘণ্টা ১১ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৫০ মিনিট।
ইতালির রোমে প্রথম দিনে ১২ ঘণ্টা ১৯ মিনিট এবং শেষ দিনে ১৩ ঘণ্টা ৪০ মিনিট রোযা পালন করতে হবে।
উল্লেখ্য, দেশের ভেতরেও অঞ্চলভেদে রোযার সময়ের তারতম্য হয়। রাশিয়া বা চীনের মতো বড় দেশগুলোর এক প্রান্তের সময়ের ব্যবধান অন্য প্রান্তের তুলনায় অনেক কমবেশি হতে পারে। বাংলাদেশেও জেলায় জেলায় সময়ের সামান্য পার্থক্য রয়েছে প্রায় ১৫ মিনিট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












