এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা কানাডার
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সন্ত্রাসী ইসরায়েলের চলমান নৃশংসতার মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত বুধবার (৩০ জুলাই) জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে কানাডা।
সে বলেছে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি কার্যকর হওয়ার আশা করেছিলো অটোয়া, কিন্তু এখন আর সেই পথে এগোনো সম্ভব নয়।
সম্প্রতি যুক্তরাজ্য ও ফ্রান্স একই ধরনের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এই স্বীকৃতির ফলে গাজায় চলমান যুদ্ধ ও অধিকৃত পশ্চিমতীরে অবৈধ বসতি সম্প্রসারণে কি প্রভাব পড়বে, তা স্পষ্ট নয়। এ দুটি অঞ্চল নিয়েই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে।
কার্নি বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে সংস্কারের প্রতিশ্রুতি এবং ২০২৬ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারের উপর ভিত্তি করে এই স্বীকৃতি দেয়া হবে।
কিন্তু সে (কানাডার প্রধানমন্ত্রী) হামাসকে উদ্দেশ্য করে বলেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ভবিষ্যতে কোনো ভূমিকা রাখতে পারবে না এবং ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
তবে অনেকের মতে, এই শর্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের স্বচ্ছতা ও বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)