‘এবার নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন’
কুমিল্লা সংবাদদাতা:
নকল ঠেকাতে এবার শিক্ষক ও কেন্দ্র সচিবদের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এবার যদি পরীক্ষা কেন্দ্রে নকল করা হয় তাহলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
কোচিং সেন্টার নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে-বিদেশে সব কিছুর লাইসেন্স আছে। কিন্তু ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খুলবেন- এগুলো কি লাইসেন্সের আওতায় আসবে না? সব আসবে। আস্তে-আস্তে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।