এবার ডেনমার্কে কুরআন শরীফ পোড়ানোর ঘটনা, মুসলিম বিশ্বের তীব্র নিন্দা
, ০৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯০ শামসী সন, ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
এর আগেও ২১ জানুয়ারি সুইডেনে কুরআন শরীফ পুড়িয়ে বিক্ষোভ করে রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। সে একই সঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক। ওই ঘটনায় বাংলাদেশ-তুরস্কসহ বিশ্বের বেশ কিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়।
সে বিক্ষোভের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছে। তাছাড়া ওই মুসলিমবিদ্বেষী সন্ত্রাসবাদী আরও অঙ্গীকার করেছে সুইডেন যতদিন ন্যাটোতে যোগ দেওয়ার অনুমতি না পাবে ততদিন প্রতি জুমুয়াবার এইভাবে পবিত্র কুরআন শরীফ পুড়িয়ে বিক্ষোভ করা হবে।
জানা গেছে, সুইডেন ও প্রতিবেশী ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। কারণ ন্যাটোতে যোগ দিতে হলে জোটের সবার অনুমোদন প্রয়োজন কিন্তু তুরস্ক সে অনুমোদন দিচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়ে এভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে ওই ব্যক্তি।
গতকাল ইয়াওমুস সাবত শনিবার) স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে একদল উগ্র ডানপন্থির বিক্ষোভকালে কুরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটে।
ওইদিন উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে কুরআন শরীফের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। এর আগে প্রায় এক ঘণ্টা দ্বীন ইসলাম ও সুইডেনের অভিবাসন ব্যবস্থাকে আক্রমণ করে গালিগালাজপূর্ণ বক্তব্য রাখে সেই কুখ্যাত ব্যক্তি। এসময় প্রায় ১০০ জন সমর্থক তার পাশে ছিল।
এরপর দেশে দেশে নিন্দার ঝড় উঠে, বিশেষ করে মুসলিম বিশ্বে। এরই মধ্যে ন্যক্কারজনক এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তুরস্ক, সৌদি আরব, জর্ডান, কুয়েত। নিন্দা জানিয়েছে পাকিস্তান। বাদ যায়নি বাংলাদেশও। এদিকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকা-ে বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।
গত জুমুয়াবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পাশে একটি মসজিদের সামনে কুরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে।
সম্প্রতি সুইডেনে কট্টর ডানপন্থী কর্তৃক তুরস্কের দূতাবাসের সামনে কুরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটে। এরপর নেদারল্যান্ডসের হেগেও কুরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল জাজিরাতুল আরব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুরে জাল প্রবেশপত্র, প্রক্সি পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেফতার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিরাপদ ও সাশ্রয়ী ব্যয়ে হজ নিশ্চিত করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি চেয়ারম্যানের কাঁধে রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফতেহপুর ও নওগাঁর নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উপকূলে লবণসহিষ্ণু ধানের বীজ অবমুক্ত করা হবে: কৃষিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন: রেলপথ প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রিভার্স ব্রেন ড্রেন: শিক্ষামন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে -আইনমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাসের স্বল্পচাপ, এক খাবার রান্না করতেই চলে যায় কয়েক ঘণ্টা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












