এবার কানাডার আকাশে সন্দেহজনক বস্তু ভূপাতিত
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ধ্বংসের রেশ এখনো কাটেনি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখনো চলমান। এর মধ্যেই উত্তর আমেরিকার আকাশসীমায় সন্দেহজনক আরেকটি অজ্ঞাত বস্তু গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিশ্চিত করেছে, সর্বশেষ ওই বস্তুটি কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছিল। সে কারণে উত্তর-পশ্চিম কানাডার ইউকনে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ট্রুডো বলেছে, বস্তুটিকে ভূপাতিতের জন্য অভিযানে নামে কানাডা এবং মার্কিন বিমানবাহিনী। পরে একটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান বস্তুটিকে ধ্বংস করে। গত সপ্তাহের মধ্যে উত্তর আমেরিকায় এটি তৃতীয় বস্তু, যা গুলি করে ভূপাতিত করা হলো।
গত সপ্তাহে নিজেদের আকাশে একটি চীনা নজরদারি বেলুন ধ্বংস করে আমেরিকান সামরিক বাহিনী। এরপর জুমুয়াবার (১০ ফেব্রুয়ারি) আলাস্কা থেকে একটি ছোট গাড়ির আকারের একটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়।
কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অনিতা আনন্দ জানিয়েছে, বস্তুটি মধ্য ইউকনের আকাশে প্রায় ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। স্থানীয় সময় গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটায় বস্তুটিতে শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)