এবারের পাকিস্তানের মসনদ কার?
, ০১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯১ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
পাকিস্তানে ইমরান খানকে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের ‘নাটের গুরু’ তারই এক সময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিনের এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে। তিনি দু’টি আসনেই ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুলে ভোটে হেরেছেন। এমন করুণ পরিণতি হয়েছে তার। এদিকে নির্বাচনে ভোটগ্রহণ ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ পর্যন্ত পাকিস্তানের নির্বাচনের ফলাফল একদিক থেকে পরিষ্কার, অন্যদিক থেকে জটিল। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছে। এদের অনেকেই পিটিআই দলের ব্যানারে নির্বাচন করতেন। কিন্তু তা করতে বাধা দেওয়া হয়েছিল বিভিন্ন আইনি মারপ্যাঁচে। স্বতন্ত্রদের কোনো দল নেই-এই যুক্তিতে প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরীফের পিএমএল-এন বর্তমানে সবচেয়ে বড় দল হিসেবে দাবি করতেই পারে। এতকিছুর পর যা স্পষ্ট হয়েছে, তা হলো-ইমরান খানের পিটিআই দল প্রমাণ করেছে তার জনপ্রিয়তা সামাজিক যোগাযোগমাধ্যমের বুদ্বুদ নয়। দলটি জানিয়েছে, অপর দুই দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) বা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কিংবা অন্য কোনো দলের সঙ্গে জোট করার কোনো পরিকল্পনা নেই দলটির। সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে গওহর খান বলেন, দলের পক্ষে প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন দলের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের বিজয়ী সদস্যরা ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করবেন বলেও জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই গত শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে দলটির বর্তমান চেয়ারম্যান গহর আলী খান বলেন, ‘বিভিন্ন এলাকায় নির্বাচনের ফলাফল আটকে রাখা হয়েছে এবং বিলম্ব করা হচ্ছে। বিজয়ী আসনে আমাদের পরাজিত দেখাতে, ইচ্ছাকৃতভাবে ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে।
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জুমুআবার দাবি করেছেন যে, তার দল জাতীয় পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ইমরান তার এআই-উৎপন্ন বক্তৃতায় বলেন, ‘আপনি আমাদের ভোট দিয়ে পাকিস্তানে প্রকৃত গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন। ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করার জন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই’।
তিনি যোগ করেছেন, ‘আমার পূর্ণ বিশ্বাস ছিল আপনারা সবাই ভোট দিতে আসবেন। বিপুল ভোটার উপস্থিতি সবাইকে অবাক করেছে। আপনার ভোটের কারণে লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। [পিএমএল-এন সুপ্রিমো] নওয়াজ শরিফ [এনএ-তে] অন্তত ৩০টি আসনে পিছিয়ে থাকা সত্ত্বেও [তার] বিজয়ী ভাষণ দিয়েছেন’। ইমরান আরো বলেছেন, পাকিস্তানে কেউ নওয়াজের বক্তৃতা গ্রহণ করবে না এবং এমনকি আন্তর্জাতিক মিডিয়াও এর বিরুদ্ধে লিখছে।
পরবর্তী সরকার যারাই গঠন করবে তার সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনের সময় ‘অযাচিত বিধিনিষেধ’ নিয়ে প্রশ্ন তুলেছে এবং ভোট কারচুপির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা রাজধানীগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












