এবারের ঈদযাত্রায় ভয়ংকর পরিস্থিতির শঙ্কা। প্রতিদিন ৩০ লাখ মানুষ ঢাকা ছাড়লেও পরিবহন সক্ষমতা রয়েছে মাত্র ১৬ লাখ লোকের। বাড়তি ১৪ লাখ লোককে বাড়ি ফিরতে হবে ঝুঁকিপূর্ণ পন্থায়। সরকারের উচিত, ঈদযাত্রা সাবলীল করতে বিকেন্দ্রীকরণ পরিকল্পনা বাস্তবায়ন করা, সরকারি ছুটি বৃদ্ধি করা।
ঈদুল ফিতর পরিবার-পরিজনের সাথে পালন করতে পবিত্র রমাদ্বান শরীফ মাসের শেষের দিকে রাজধানী ছাড়ে প্রায় দেড় কোটি মানুষ। তবে প্রতি বছরই ঈদযাত্রায় যানবাহন স্বল্পতা, রাস্তাঘাটের বেহাল দশা, প্রবল যানজট, সড়ক দুর্ঘটনায় চরম ভোগান্তিতে পড়ে মানুষ। এবারের ঈদযাত্রাতে অন্যবারের চাইতে দুর্ভোগ বেশি হবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।
গবেষণায় দেখা গেছে, এবার সড়কের ব্যবস্থাপনা কোমায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঈদযাত্রায় এবার ১ কোটিরও বেশি মানুষ রাজধানী ছাড়বে। এক জেলা থেকে অন্য জেলায় আরও প্রায় ৫ কোটি মানুষ যাতায়াত করবে। গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিববহনে বাড়তি প্রায় ৬০ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে।
জানা গেছে এবার ঈদের আগে চার দিনে প্রতিদিন গড়ে প্রায় ৩০ লাখ মানুষ ঢাকা ছাড়বে। কিন্তু বাস, ট্রেন, লঞ্চ এবং ব্যক্তিগত যানবাহনের পরিবহন সক্ষমতা রয়েছে মাত্র ১৬ লাখের। বাকী ১৪ লাখ মানুষকে খুজতে হবে বিকল্প পন্থা। ঝুঁকি নিয়ে তাদেরকে ট্রেন, লঞ্চের ছাদে-ভেতরে অতিরিক্ত যাত্রী হয়ে এবং ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনায় ভ্রমণ করতে হবে। শিমুলিয়া-বাংলাবাজার, পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন ফেরিঘাটে যানবাহন চলাচল ৫০% বাড়লেও ফেরির সংখ্যা কমেছে। ফলে এই ঈদে শত শত যানবাহন উভয় পাড়ে আটকা পড়বে। এতে করে দেখা যাবে, ঈদের দিনেও কেউ গন্তব্যে পৌছুতে পারবে না।
সরকার হুঁশিয়ারি দিলেও দৃষ্টান্তমূলক কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে এবারের সব পথে দ্বিগুণ-তিনগুণ অতিরিক্ত ভাড়া আদায়ের সম্ভাবনা রয়েছে। অনলাইনে রেলের টিকিট বিক্রির বিষয়টি সুরাহা না হওয়ায় কাউন্টার থেকে টিকিট কালোবাজারিদের হাতে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। ঈদ উপলক্ষ্যে লঞ্চের স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) কবে থেকে শুরু হবে তা এখনো ঠিক করেনি বিআইডব্লিউটিএ। দীর্ঘ ছুটি এবং লঞ্চের আকার বৃদ্ধি, যাত্রী ধারণক্ষমতা বেশি এবং লঞ্চের সংখ্যা বেশি থাকার কারণে অধিকাংশ লঞ্চ মালিক স্পেশাল সার্ভিস (ডাবল ট্রিপ) দিতে আগ্রহী হচ্ছে না।
ঈদযাত্রা নিয়ে এসব শঙ্কার বিপরীতে দেশের দায়িত্বশীল মহল সড়কের লেন বাড়ানো, কাজ শেষ করা, ব্রিজ নির্মাণ, বাড়তি ট্রেন সংযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ইত্যাদির কথা বলছে। কিন্তু বাস্তবিকপক্ষে এগুলো কোনো সমাধানই নয়। এগুলো দিয়ে জনগণের সামান্য দুর্ভোগও লাঘব হবে না। কারণ দেশের সড়কের যে সক্ষমতা রয়েছে তার চেয়ে অনেক বেশি যানবাহন ও মানুষ এক সঙ্গে চলাচল করে ঈদের সময়। আর বাংলাদেশের মানুষ শুধুই ঢাকামুখী। তাই যতক্ষন পর্যন্ত ঢাকামুখী একক জনচাপ কমানো না যাবে ততদিন পর্যন্ত ঈদযাত্রায় জনদুর্ভোগ কমবে না।
উল্লেখ্য, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের মানুষ জীবিকা নির্বাহের উদ্দেশ্যে রাজধানীতে আসে। বছরে ২ ঈদের সময়সহ সরকারি ছুটির সময় তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। ফলে সড়ক দুর্ঘটনা ওই সময়ে সবচেয়ে বেশি হয়। যদি সরকার সব চাকরি প্রতিষ্ঠান ভাগ করে দেয়, তাহলে দেখা যাবে, যে ব্যক্তি যে জেলা বা বিভাগের সেই বিভাগেই জীবিকা নির্বাহ করতে পারবে এতে করে বিভিন্ন ছুটিতে দুর্ঘটনা ব্যতিতই তারা স্বজনদের কাছে পৌঁছাতে পারবে। ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাকে আর বাড়িতে যেতে হবে না এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাকে কর্মস্থলেও আসতে হবে না। তবে এক্ষেত্রে সরকার যতদিন বিকেন্দ্রীকরণ করতে পারছে না ততদিন সব অফিস আদালতে ছুটির পরিমাণ বাড়িয়ে ১৫ দিন ছুটি করলেও এভাবে পুরোপুরি আসা যাওয়ার প্রবণতা তৈরী হতো না, এত দুর্ঘটনাও ঘটতো না।
প্রসঙ্গত, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছানী, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “ফোরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে তার জন্য মহান আল্লাহ পাক উনার কাছে আমাকে জবাবদিহি করতে হবে।” অথচ বর্তমান সরকারের আমলে প্রতি বছরই ঈদযাত্রায় সীমাহীন ভোগান্তির মুখে পড়ছে লাখ লাখ মানুষ। সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে বহু মানুষ। ঝুঁকিপূর্ণ পন্থায় ঈদযাত্রা করতে গিয়ে পঙ্গু হচ্ছে হাজার হাজার মানুষ। ঈদের আনন্দ বিষাদে পরিণত হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট মহলের গৎবাধা বিবৃতি এবং আশ্বাস ছাড়া সক্রিয় কোনো পদক্ষেপ নেই। এমন অবস্থা চলতে থাকলে রাষ্ট্র কাঠামোর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে জনগণ। যা অভিসম্ভাবী একটি বিশৃঙ্খল পরিস্থিতির সূচনা করবে।
আমরা মনে করি, ঈদযাত্রায় এই ভোগান্তি নিরসনে সরকারকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থায়ীভাবে এর সমাধান করতে হবে। জেলাপর্যায়ে কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। যতদিন বিকেন্দ্রীকরণ পরিকল্পনা বাস্তবায়ন না হয় ততদিন প্রতি ঈদের সময় ছুটির পরিমাণ বাড়িয়ে দেয়া। বেসরকারি প্রতিষ্ঠানেও যাতে ছুটি বৃদ্ধি করা হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করা।
মূলত, আইন-কানুন দিয়ে কখনই দেশের কোনো জাতীয় সমস্যার পরিপূর্ণ সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মানিত দ্বীন ইসলাম উনার চেতনা অনুভূতি জনগণের মধ্যে প্রচার-প্রসার। বিশেষ করে নেক ছোহবত মুবারক।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
আরও পড়ুন
সব ›
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।