এনসিপি নেতার বিরুদ্ধে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
সারিয়াকান্দি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া বালুচরা গ্রামের আবদুল মান্নান গত বৃহস্পতিবার (১২ জুন) রাতে সারিয়াকান্দি থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া তাকে উকিল নোটিশও দেওয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, এনসিপি সমর্থক আবদুল মান্নান বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি বালুচড়া দক্ষিণপাড়া গ্রামের জামাল আকন্দের ছেলে। এলাকায় চাতাল ব্যবসার সুবাদে উপজেলা এনসিপির প্রধান সমন্বযক সাইফুল ইসলাম বুলবুলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বুলবুল কয়েকদিন আগে নিজেকে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক দাবি করে আবদুল মান্নানকে বগুড়া জেলা পরিষদে চাকরির প্রলোভন দেন। তদবিরের বিনিময়ে বুলবুল তার কাছে নগদ সাত লাখ টাকা নেয়।
শর্ত ছিল চাকরি না হলে সাত দিনের মধ্যেই টাকা ফেরত দেবে। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে মান্নানকে সাত লাখ টাকার চেক দেওয়া হয়। পরে মান্নান চেকটি ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ডিজঅনার হয়। এতে বগুড়ার আদালতে এনআই অ্যাক্টে মামলা হয়। এ ছাড়া আবদুল মান্নান এ ব্যাপারে এনসিপি নেতা বুলবুলকে উকিল নোটিশ দেন। এতে বুলবুল ক্ষিপ্ত হয়ে মান্নানকে হুমকি-ধমকি দেয়।
অভিযোগ প্রসঙ্গে এনসিপি সারিয়াকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুল বলেন, ‘আবদুল মান্নানের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন ছিল। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগটি সঠিক নয়। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)