এনসিপি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে -ফারুক
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে ‘গোলমাল’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে এই অভিযোগ করেন তিনি।
ফারুক বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা কথা বলছেন, এই আন্দোলনকে সফল করেছেন, যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে- এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে।
তিনি বলেন, ‘আমাদের দল বিএনপি এই সরকারকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে। এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত।’
নতুন দল গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে উল্লেখ করে ফারুক বলেন, ‘সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই- আমার বিরুদ্ধে ৮৪টা মামলা ছিল, ১৬ বছরের ৯ বছর জেলে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসেবে ইউনূসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)