‘এনসিপি জুলাই বিপ্লবীদের পাশে এসে খুব একটা দাঁড়ায়নি’
ঢাবি সংবাদাদতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমালোচনা করে বলেছেন, ‘যারা জুলাইকে সামনে রেখে, জুলাইয়ের মধ্য দিয়ে নেতা হয়েছেন, তারা জুলাই বিপ্লবীদের পাশে খুব একটা এসে দাঁড়াননি।’
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিফাত রশিদ এই মন্তব্য করেন।
সম্প্রতি জুলাই আন্দোলনকারী মাহদী হাসান ও তাহরিমা জান্নাত সুরভীর আটকের ঘটনায় এনসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিফাত রশিদ বলেন, তারা দুজনের মুক্তির পরে বিবৃতি দিলেও বিপদের সময় মুখে কুলুপ এঁটে বসে ছিলেন।
তিনি বলেন, আপনারা যদি মনে করেন, নির্বাচন-নির্বাচনের মাঠে গিয়ে, ভোট ভোট খেলা খেলে, আওয়ামী লীগের ঐ সো-কল্ড ভোটের জন্য আপনারা জুলাই বিপ্লবীদের হাত ছেড়ে দেবেন তাহলে আপনারা বড় ভুল করছেন।
‘আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের বন্ধু না। আওয়ামী লীগ কোনোদিন কারো বন্ধু হয় না, আওয়ামী লীগ হলো সেই কালসাপÍ যা এখন শুধু একটু গর্তের মধ্যে ঢুকে আছে, সুযোগ পেলেই এমন জোরে ছোবল দেবে, সে বিষে আপনি তো মরবেন, জুলাই গণঅভ্যুত্থানের আমাদের যে জুলাইয়ের যোদ্ধারা রয়েছে তাদেরও সেই বিষ মুক্তি দেবে না।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।