এনসিপির কমিটি নিয়ে অসন্তোষ, গাড়ি আটকে বিক্ষোভ
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি নিয়ে অসন্তোষের জেরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ও সমাবেশে বাধা এবং গাড়ি আটকে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গত রোববার বিকেল ও সন্ধ্যায় ঝালকাঠি শহরে এ ঘটনা ঘটে।
পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় যাঁরা রাজপথে ছিলেন না, এখন তারাই এনসিপির নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন। আন্দোলনের সময় মাঠে সক্রিয় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতামত উপেক্ষা করে ঝালকাঠিতে এনসিপির কমিটি গঠন করা হয়েছে। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও স্থান পেয়েছেন। এ বিষয়ে তারা এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন; কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি।
এ সম্পর্কে ঝালকাঠি জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম (মান্না) বলেন, শিক্ষার্থীদের বাধার কারণে আমরা সুস্থ ও স্বাভাবিকভাবে প্রোগ্রাম করতে পারিনি। আমাদের দুই জায়গায় বাধা দেওয়া হয়েছে। প্রথমে গাড়িবহর শহরের শহীদ মিনারে যেতে বাধা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পরে শহরের কাপুড়িয়াপট্টি ইসলামী ব্যাংকের কাছ থেকে ফায়ার সার্ভিস মোড়ে আসার পথে ডাক্তার পট্টিতে দ্বিতীয়বার বাধা দেন তারা। তাই কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত সফর করে চলে যান। সমাবেশ শেষে ঝালকাঠি ত্যাগ করার সময় ফের প্রতিরোধের মুখে পড়েন তারা।
ঝালকাঠি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব ইয়াসিন ফেরদৌস (ইফতি) বলেন, ঝালকাঠিতে এনসিপির প্রধান সমন্বয়ক আমাদের সঙ্গে কোনো সমন্বয় না করেই আওয়ামী লীগের লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। কমিটি গঠনের সময় আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)