এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে লিজ দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে 'স্টুডেন্টস ফর সভরেন্টি' নামের একটি সংগঠন। গত বুধবার আগারগাঁওয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপি) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির দপ্তর সদস্য সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের টার্মিনাল এনসিটি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে বিতর্কিত বিদেশী কোম্পানির হাতে কনসেশন চুক্তিতে লিজ দেয়ার সরকারি সিদ্ধান্ত আত্মঘাতি ও দেশীয় স্বার্থবিরোধী। তাই এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।
তারা অভিযোগ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে দেশকে সোমালিয়া বা সুদান-ইয়েমেনের মতো সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এছাড়া শ্রমিকদের আন্দোলন দমাতে দমন-পীড়ন ও বদলির মতো স্বৈরাচারী পন্থা অবলম্বন করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
সংগঠনটির পক্ষ থেকে লিজ বাতিলের দাবিতে বেশ কিছু যুক্তি তুলে ধরা হয়। তারা বলেন, বিদেশি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে 'কনসেশনিয়ার' হিসেবে নিয়োগ দিলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে। এছাড়া দেশীয় ব্যবস্থাপনায় বন্দর যে রাজস্ব পায়, বিদেশি কোম্পানির অধীনে তা কমে গেলে রিজার্ভের ওপর চাপ তৈরি হবে। উন্মুক্ত দরপত্র বা বিডিংয়ের সুযোগ না দিয়ে চুক্তি সম্পাদনের চেষ্টা অস্বচ্ছতা ও ব্যক্তিগত স্বার্থের প্রশ্ন তুলছে বলেও তারা মন্তব্য করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, সিঙ্গাপুর পোর্টের মত চট্টগ্রাম বন্দরকে আমরা একটি রিজিয়নাল হাব বানাতে চাই। কিন্তু ডিপি ওয়ার্ল্ড, এপিএম টামিনালস, মেডলগ এরা কখনই চায় না বাংলাদেশের চট্টগ্রাম বন্দর রিজিয়নাল হাব হিসেবে প্রতিষ্ঠিত হোক। ব্যক্তিগত স্বার্থ, ভূ-রাজনৈতিক স্বার্থ ও রিজিয়নাল হাব হতে বাধা দিতেই দেশী-বিদেশী লবিস্টরা চট্টগ্রাম বন্দরকে বিদেশী সিন্ডিকেটের হাতে তুলে দিতে চাচ্ছে। এছাড়া ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি লিজ দেওয়া ভারত-ইসরায়েলের 'আইমেক করিডর' পরিকল্পনার অংশ হতে পারে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলতে পারে।
সিঙ্গাপুর বা ভিয়েতনামের উদাহরণ দিয়ে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা সঠিক নয় উল্লেখ করে তারা বলেন, ওইসব দেশে বিদেশি কোম্পানি এককভাবে টার্মিনাল চালায় না, যা মূলত আফ্রিকান দেশগুলোতে দেখা যায়। অর্থনীতিকে শক্তিশালী করতে চীনের মডেলে বন্দর ব্যবস্থার বিকেন্দ্রীকরণ জরুরি বলেও তারা মত দেন। এতে পরিবহন খরচ কমবে এবং তৃণমূল পর্যায়ে বাণিজ্যে গতি আসবে।
তারা আরও বলেন, সরকারকে অবশ্যই নিউমুরিং টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের সাথে লিজ প্রক্রিয়া থেকে অনতিবিলম্বে ফিরে আসতে হবে। নইলে তীব্র আন্দোলনের মুখোমুখি হতে হবে সরকারকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












