এনইআইআর বাস্তবায়নের প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীরা
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করছেন মোবাইল বিক্রেতারা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ মানববন্ধন করেন তারা।
মোবাইল বিক্রেতাদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবি জানাচ্ছেন তারা।
আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি আসলাম বলেন, সরকারের কাছে অনুরোধ করব, আপনারা এই এনইআইআর সিস্টেম চালু করবেন না। আমরা চাই এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং আমরা ব্যবসায়ীরা একসাথে বসি। আপনারা এটার সুষ্ঠু সমাধান দেবেন এবং সহজিকরণ করবেন। আর যদি এটা না হয়, যদি আমাদের রাস্তায় নামতে হয় তাহলে আমরা ব্যবসায়ীরা এনবিআর, বিটিআরসি উনাদের বাসায় গিয়ে আমাদের পরিবার নিয়ে হাজির হবো। আমরা ২০ হাজারের বেশি ব্যবসায়ী ব্যবসা করি। আমাদের মূল দাবি হচ্ছে ইমপোর্ট প্রক্রিয়াটি সরকার আরও সহজ করে দিক। একটি কোম্পানি যদি ইমপোর্ট করে তাদের সর্বোচ্চ ১৫ শতাংশ ভ্যাট লাগে, আমাদের লাগে ৫৭ শতাংশ। এটা সহজ করে দিন। আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে বৈধভাবে ব্যবসা করতে চাই। কর বেশি হলে ভোক্তা সাফার করবে। ভোক্তার কথা মাথায় রেখে এটা কমানো জরুরি।
তিনি আরও বলেন, আমরা ট্যাক্স, ভ্যাট দিতে চাই। কিন্তু ভ্যাট এমন পর্যায়ে রাখা হয়েছে যে বৈধভাবে ফোন আমদানি করা সম্ভব নয়। বারবার বলছি- সুযোগ তৈরি করেন। কিন্তু কেন কথা শুনছে না, সেটা আমরা জানি না।
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা বলেন, বিটিআরসি আগামী ১৬ ডিসেম্বর থেকে যে এনইআইআর সিস্টেম চালু করতে যাচ্ছে, তা মূলত বাজার নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দিতেই আনা হয়েছে। তার অভিযোগ, আজকে ২০ হাজার টাকার ফোন কালকে যদি ৩০ হাজার টাকা দাম দেয়। সাধারণ মানুষের কিছু করার থাকবে না।
শামীম মোল্লা অভিযোগ করে বলেন, ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে থাকা ব্যক্তির এক ঘনিষ্ঠ বন্ধু তিনটি কোম্পানির মালিক। তাকে সুবিধা দিতেই পুরো দেশকে জিম্মি করা হচ্ছে। তার দাবি, এনইআইআর সিস্টেম চালু করতে নয় কোম্পানি মিলে ১১ কোটি টাকার বেশি ব্যয় করছে। “বিটিআরসির কি টাকা নেই? রাক্ষসদের কাছ থেকে টাকা নিয়ে সিস্টেম চালু করতে হবে?
মোবাইল ব্যবসায়ী সেলিম আহমেদ বলেন, ২৫ বছর ধরে আমরা এই ব্যবসায় আছি। কিন্তু হঠাৎ করে নয় সিন্ডিকেট দিয়ে পুরো বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা কর, ভ্যাট দিতে চাই, কিন্তু ভ্যাট ৫৭ শতাংশ হলে ব্যবসা চলবে কীভাবে? সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাই, কিন্তু ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখতে আমরা আন্দোলনে নেমেছি।
তিনি আরও বলেন, ২০ লাখ পরিবার সরাসরি এ খাতের সঙ্গে যুক্ত। তাদের পথে বসিয়ে দিলে প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।