এনআইডি অনুবিভাগের জনবলের সর্বশেষ তথ্য নিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগে নিতে সরকার ইতিমধ্যে আইন করেছে। এখন আনুষ্ঠানিকভাবে এনআইডি নেওয়ার জন্য জনবল-কাঠামো প্রস্তুতি শুরু হয়েছে। ইসির আদলে মাঠপর্যায়ে জনবল-কাঠামো কীভাবে গড়ে তোলা যায়, সেই কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে নিবন্ধক কার্যালয় আওতায় নিয়ে এনআইডি কার্যক্রম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সর্বোচ্চ আগামী এক বছরের মধ্যে এনআইডি চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ইসির সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।
ইসি সূত্র জানায়, কয়েক বছর নানা টানাপড়েনের পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগে নিতে আইন করে সরকার। ২০২৩ সালে এ আইন হয়। এখন পুরো বিভাগটি স্থানান্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্প্রতি সুরক্ষা সেবা বিভাগ থেকে জনবলের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। গত ৪ জুন সুরক্ষা বিভাগ থেকে ইসি সচিবের কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইসির পক্ষ থেকে সুরক্ষা সেবা বিভাগকে তথ্য সরবরাহ করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।