এক মন্ত্রীর বিদেশে বিনিয়োগ ২৩১২ কোটি টাকা, হলফনামায় নেই -টিআইবি
সরকারের একজন মন্ত্রীর বিদেশে ২৩১২ কোটি টাকা বিনিয়োগ আছে কিন্তু তিনি তার হলফনামায় সে তথ্য উল্লেখ করেননি বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। যদিও ওই মন্ত্রীর নাম জানায়নি সংস্থাটি। সরকার, ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন এমনকি রাজনৈতিক দলও যদি সেই ব্যক্তির তথ্য জানতে চায় তাহলে টিআইবি দিতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে নির্বাচনী হলফনামায় তথ্যচিত্র, জনগণকে কী বার্তা দিচ্ছে? শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, আমাদের নিজস্ব অনুসন্ধানে একজন মন্ত্রীর দেশের বাইরে একটি দেশে ১৬ কোটি ৬৪ লাখ পাউন্ড যা বাংলাদেশি টাকায় ২ হাজার ৩১২ কোটি টাকার বিনিয়োগ রয়েছে বলে উঠে এসেছে। কিন্তু মন্ত্রী তার নির্বাচনী হলফনামায় সেই তথ্য দেননি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।