এক বাসায় বিপুলসংখ্যক পোস্টাল ব্যালটের প্রামাণ্যচিত্র প্রকাশ, ব্যবস্থা চায় বিএনপি
, ২৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০১ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
একটি বাসায় একাধিক ব্যক্তি বসে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট গণনা করছেন এমন একটি প্রামাণ্যচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, খামগুলোর ওপর বাহরাইনের ঠিকানা লেখা রয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা এই কাজে জড়িত।
ঘটনা থেকে জানা গেছে, এতে কয়েকজন ব্যক্তিকে একসঙ্গে বসে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। ভিডিওতে একজনকে ভিডিও ধারণে বাধা দিতে শোনা যায়। তিনি বলেন ভিডিও করা যাবে না এবং ফেসবুকে ছড়ানো যাবে না। আরেকজনকে বলতে শোনা যায় এতে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট বন্ধ হয়ে যেতে পারে।
ভিডিও যাচাই করে জানা গেছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। এ ছাড়া আরও একটি ২৭ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে একইভাবে বহু পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। জুনায়েন বিন সাদ নামের একজন ফেসবুকে ভিডিওটি পোস্ট করে দাবি করেন এটি ওমানে জামাতের একজনের বাসার দৃশ্য। অন্যদিকে প্রথম ভিডিওটি বাহরাইনে জামাতের একজনের বাসার বলে দাবি করছেন কেউ কেউ।
২৭ সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রাম ৩ আসনের নাম উল্লেখ করতে শোনা যায়। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এটি দেশের বাইরে ধারণ করা হলেও কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর গত শনিবার বিকেলে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে বিষয়টি তাদের নজরে এসেছে এবং বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












