এক বছরে অগ্নি-ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বেড়ে তিন গুণ
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশজুড়ে অগ্নিকা-ের ঝুঁকিতে থাকা ভবনের সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। মাত্র এক বছরে এমন ভবনের সংখ্যা লাফিয়ে তিন গুণ হয়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৮৭-এ।
এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৯ হাজার ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১ হাজার ৪৩৫টি ভবনকে 'চরম ঝুঁকিপূর্ণ' এবং ৬ হাজার ৫৫২টিকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়।
কারখানা, হাসপাতাল, ক্লিনিক, শপিং কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরসহ বিভিন্ন ধরনের স্থাপনা অন্তর্ভুক্ত ছিল এ পরিদর্শনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, পরিদর্শনের পরিধি বেড়েছে। তবে আগের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে এখনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা দ্রুত বাড়ছে।
কোনো ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র, জরুরি সিঁড়ি, আলাদা পানির ট্যাংক বা ফায়ার হাইড্রেন্ট না থাকলে সেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগের তালিকায় থাকা অধিকাংশ ভবন মালিকই নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেননি। তাই প্রতি বছরই নতুন যুক্ত হওয়ায় অগ্নি-ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে।
তিনি আরও বলেন, আমরা এখন অনেক বেশি ভবন পরিদর্শন করছি। ফলে ঝুঁকিপূর্ণ ভবনের তথ্যও বেশি পাওয়া যাচ্ছে।
ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের পর কী ব্যবস্থা নেওয়া হয়- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভবন মালিকদের নোটিশ দিই। তবে আমাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই। তাই কেউ নির্দেশ না মানলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)