এক পেঁয়াজের ওজন ৯ কেজি!
কয়েক বছর আগে মিসর থেকে আমদানি করা বড় বড় পেঁয়াজ বাংলাদেশের বাজারে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। দু-তিনটি পেঁয়াজেই এক কেজি হয়ে যায়। তখন দেশি পেঁয়াজের চড়া মূল্যের কারণে অনেকেই ওই পেঁয়াজ কিনতেন। আবার অনেকে আকার দেখে কৌতূহল থেকে কিনেছেন। সে তো দু-তিনটি পেঁয়াজে এক কেজি। কিন্তু যদি বলা হয়, একটি পেঁয়াজের ওজন ৯ কেজি! তাহলে সেই বিস্ময়ের পারদ তো আরও চড়বেই।
এমন একটি পেঁয়াজ তোলা হয়েছিল ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে ‘হ্যারোগেট অটাম ফ্লাওয়ার শো’তে। দুই দিন আগে প্রদর্শনী কর্তৃপক্ষ এ নিয়ে ইনস্টাগ্রামে সচিত্র পোস্টও দিয়েছে।
সেখানকার কৃষক গ্যারেথ গ্রিফিনের খামারে পেঁয়াজটি উৎপাদিত হয়। ‘চ্যাম্পিয়ন’ হওয়ার জন্য ওই প্যাভিলিয়নে পেঁয়াজের পাশাপাশি বড় আকারের বাঁধাকপি, শসা, গাজরও এনেছে কৃষকরা।
কর্তৃপক্ষ জানায়, গ্যারেথ গ্রিফিনের পেঁয়াজটির ওজন ১৯.৭৭ পাউন্ড অর্থাৎ ৮.৬৭ কেজি, যা এর আগে ২০১৪ সালে এই প্রদর্শনীতে আনা বৃহদাকারের আরেকটি পেঁয়াজকেও ছাড়িয়ে গেছে। ওই পেঁয়াজর ওজন ছিল ১৮.৬৮ পাউন্ড তথা ৮.৪৭ কেজি। সেটি উৎপাদন করেছিলো টনি গ্লোভার নামের এক কৃষক।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে জানা যায়, আগের ওই পেঁয়াজ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি ওজনের পেঁয়াজ। তার স্বীকৃতিকাল ধরা হয়েছে ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর।
এটির গিনেস রেকর্ডের স্বীকৃতি এখন আনুষ্ঠানিক ঘোষণার ব্যাপার মাত্র। কর্তৃপক্ষও জানিয়েছে, নিয়ম অনুযায়ী এই পেঁয়াজের বিষয়টি পর্যালোচনা করছে গিনেস কর্তৃপক্ষ।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…