‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
শিবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই সীমান্তে কিছু সময়ের জন্য মুখোমুখি অবস্থান নেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।
গতকাল শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলা চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।
এদিকে দুই সীমান্তরক্ষী বাহিনীর এমন মুখোমুখি অবস্থানের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজিবি সদস্যদের বলতে দেখা যায়, ‘এক পাও সরবো না এখান থেকে। আপনারা আগে সরে যান, তারপর আমরা সরে যাবো।’ বিজিবির এমন কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটে এবং পুশ-ইনের চেষ্টা বন্ধ করে।
এর আগে গত জুমুয়াবার (১৯ জুন) দিনগত রাতে চৌকা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। পরে তারা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখ-ে ফিরিয়ে নেয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।