বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক:
একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানের তাগিদ এনসিপির
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গত শনিবার (২৩ আগস্ট) ঢাকার পাকিস্তান হাইকমিশনে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার বলেছে, বাংলাদেশের জনগণের পাকিস্তান সম্পর্কে যে ধারণা রয়েছে, সেটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। অতীতের শত্রুতার জায়গা থেকে সম্পর্ক এগিয়ে নিতে চাইলে একাত্তরের বিষয়টির সমাধান অপরিহার্য।
সে জানায়, শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিতে বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে সম্পর্ক উন্নয়নে কোনো পক্ষের ‘বড় ভাই সুলভ’ আচরণ বরদাশত করা হবে না।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছে, বৈঠকে পানি ব্যবস্থাপনা, ওষুধশিল্প, শিক্ষা বিনিময় কর্মসূচি, এমনকি প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। পাকিস্তান জানিয়েছে, তাদের ওষুধ শিল্পের কাঁচামালের মান ভালো, যা বাংলাদেশকেও উপকৃত করতে পারে।
সে আরও জানায়, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
একাত্তরের ইস্যুতে পাকিস্তানের অবস্থান কী- জানতে চাইলে নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছে, বিষয়টির দ্রুত সমাধান জরুরি। পাকিস্তান পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে প্রস্তুত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)