একজন আহলিয়ার (স্ত্রী) জন্য দায়িত্ব ও কর্তব্যসমূহ
১. আহাল বা স্বামীর আমানতসমূহের হিফাযত করা:
মহিলাদের প্রথম দায়িত্ব ও কর্তব্য হলো, আহাল বা স্বামীর যাবতীয় জিনিস যা তার অনুপস্থিতে স্ত্রীর কাছে আমানত হিসেবে রক্ষিত থাকে, তার হিফাযত করা। অর্থাৎ স্বামীর বংশ বা সন্তান, চরিত্র, ইজ্জত-আব্রু, ধন-সম্পদ, টাকা-পয়সা ইত্যাদি যাবতীয় রক্ষিত বিষয়বস্তুর হিফাযত করা স্ত্রী হিসেবে একজন নারীর পবিত্র দ্বীনি দায়িত্ব ও কর্তব্য।
এ প্রসঙ্গে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “সুতরাং নেককার আহলিয়াগণ (স্ত্রীগণ) উনাদের স্বামীদের অনুগত হয়ে থাকে এবং তাদের অবর্তমানে মহান আল্লাহ পাক উনার অনুগ্রহে তার আহাল (স্বামীর) যাবতীয় অধিকার সংরক্ষণকারিনী হয়ে থাকে। ” (পবিত্র সূরা নিসা, আয়াত শরীফ নং ৩৪)
উপরোক্ত আয়াত শরীফ থেকে বুঝা যায় যে, একজন নেককার নারী কখনও স্বামীর অবাধ্য হতে পারেন না।
২. আহাল বা স্বামীর আনুগত্য করা:
আহলিয়া বা স্ত্রীর দ্বিতীয় দায়িত্ব, কর্তব্য হচ্ছে আহালের আনুগত্য করা। অর্থাৎ স্বামীর কথামত চলা এবং স্বামীর অনুমতি ব্যতিরেকে তার অনুপস্থিতে কোন কাজ না করা। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলা হয়েছে, “যারা নেক, সৎ ও চরিত্রসম্পন্না আহলিয়া বা স্ত্রী, উনারা স্বামীর অনুগত হয়ে থাকে। ”
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তাদের উপর তোমাদের (স্বামী) এই অধিকার রয়েছে যে, উনারা (স্ত্রী) এমন কোন ব্যক্তিকে তোমাদের ঘরে আসতে দেবে না, যাকে তোমরা আদৌ পছন্দ কর না। ”
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বলা হয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “যে মহিলারা মহান আল্লাহ পাক এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে উনাদের জন্য এটা জায়েয (বৈধ) নয় যে, তারা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে। ” (তিবরানী এবং বায়হাকী সুনানে হযরত মু’আয রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম থেকে বর্ণিত)।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে অন্যত্র বলা হয়েছে, “আহাল বা স্বামীর উপস্থিতিতে আহলিয়া বা স্ত্রী তার অনুমতি ব্যতিরেকে পবিত্র রমাদ্বান শরীফ উনার রোযা ছাড়া কোন নফল রোযা র াখবেনা। ”
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বলা হয়েছে, “আহাল বা স্বামীর সন্তুষ্টিতে আহলিয়া বা স্ত্রীর বেহেস্ত। ” তবে আহাল বা স্বামী যদি মহান আল্লাহ পাক উনার নাফরমানীমূলক কোন কাজে আদেশ দেয় তাহলে আহলিয়া বা স্ত্রীর জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে, আহালকে বুঝানো অন্যথায় তার সেই আদেশ অমান্য করা। অর্থাৎ শরীয়তবিরোধী কাজে আদেশ দিলে সেই আদেশ মানা যাবে না। অনুসরণ করা যাবেনা।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।