স্বাস্থ্যকথা:
শরীরে আয়োডিনের প্রয়োজনীয়তা
, ১৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯১ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
গবেষকেরা বলেন, গর্ভাবস্থার ৩ থেকে ৫ মাস সময়ে মায়ের থাইরক্সিনের অভাব হলে গর্ভস্থ শিশু সঠিক পরিমাণ থাইরক্সিন পায় না। ফলে শিশুর বুদ্ধি ও বিকাশে বিপর্যয় দেখা দেয়। এমনকি জন্ম নেওয়া শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী পর্যন্ত হতে পারে। জন্মগতভাবে আয়োডিন বা থাইরয়েড হরমোনের অভাবে ক্রিটিনিজম বা বৃদ্ধিপ্রতিবন্ধিতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে।
আয়োডিনের অভাবে আরও অনেক সমস্যা দেখা দেয়, ক্ষতিগ্রস্ত হয় বাড়ন্ত শিশুর চিন্তাশক্তি ও মেধার স্বাভাবিক বিকাশ।
গর্ভাবস্থায় শিশু মৃত্যু বা গর্ভপাতের ঝুঁকি বাড়ে। শিশুর দৈহিক বিকাশ ক্ষতিগ্রস্ত হলে শিশুর মধ্যে পরবর্তী সময়ে বামন ও বধির হওয়ার মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। যে সকল নারীদের আয়োডিন ঘাটতি আছে, তাদের মধ্যে গর্ভপাত ও মৃত শিশুর জন্মদানের হার বেশি।
আয়োডিনের অভাবগ্রস্ত শিশুরা অন্যদের চেয়ে বেশি অপুষ্টি সমস্যায় ভোগে, তাদের রোগ প্রতিরোধক্ষমতাও কম থাকে। যে কারও আয়োডিনের অভাবজনিত সমস্যা দেখা দিতে পারে।
বাংলাদেশের সর্বত্রই খাদ্যে আয়োডিনের কম-বেশি ঘাটতি রয়েছে। আয়োডিনযুক্ত লবণে কতটা আয়োডিন আছে, তাও পরীক্ষা-নিরীক্ষার বাইরে।
আয়োডিন প্রাকৃতিকভাবে মাটি ও পানিতে পাওয়া যায়। যেসব প্রাণী ও উদ্ভিদ এই মাটি থেকে খাদ্য সংগ্রহ করে, তাদের আয়োডিনের চাহিদা এমনিতেই পূরণ হয়ে যাওয়ার কথা।
কিন্তু নানা কারণে এই আয়োডিন কম বেশি হতে পারে। তাই আয়োডিনের ঘাটতি কাটাতে খাদ্যে বাড়তি আয়োডিন নিতে হবে। এর সহজ সমাধান হচ্ছে আয়োডিনযুক্ত লবণ গ্রহণ।
সামুদ্রিক মাছ, মাছের যকৃতের তেল যেমন কডলিভার তেল, সামুদ্রিক খাবার, ছাগলের দুধে আয়োডিন পাওয়া যায়। আয়োডিন দেহে বেশি পরিমাণে সংরক্ষণ করা যায় না। তাই নিয়মিত এবং পরিমাণমতো আয়োডিন গ্রহণ করতে হবে।
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ১০০ মাইক্রোগ্রাম আয়োডিন হলেই চলে যাওয়ার কথা। কিন্তু কিডনির আয়োডিন নিষ্কাশন করার ক্ষমতা বেশি, ফলে গৃহীত আয়োডিনের ৮০ শতাংশই ইস্তিঞ্জার সঙ্গে বের হয়ে যায়। তাই বিজ্ঞানীদের মতে, একজন মানুষের প্রায় ৫০০ মাইক্রোগ্রাম বা ৫ মিলিগ্রাম আয়োডিন প্রতিদিন গ্রহণ করা উচিত। বিশেষ করে গর্ভবতী ও শিশুর খাদ্যে অবশ্যই আয়োডিনের পরিমাণ নিশ্চিত করতে হবে।
-ডা. মুহম্মদ মারুফ হাসান। এমবিবিএস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












