একচেটিয়া নির্বাচন দেশে আর হবে না, রিজভীর হুঁশিয়ারি
সরকারি ষড়যন্ত্রের একচেটিয়া নির্বাচন দেশে আর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য জনগণ এবার লাঠি, গুলি টিয়ারগ্যাসের সামনে বুক পেতে লড়াই করবে। সব কিছু মোকাবেলা করেই জনগণ এবার একচেটিয়া নির্বাচন প্রতিহত করবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনল আযীম (সোমবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী অবৈধ সরকার ভয় পায়। কারণ তারা জানে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তাই বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী চিরুনি অভিযান চালানো হচ্ছে, হুমকি ধামকি দেয়া হচ্ছে গণতন্ত্রকামী মানুষদেরকে। কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না। সরকার হুমকি দিলে জাতীয়তাবাদী শক্তি আরও বেশি করে অঙ্গীকারবদ্ধ হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।