এই বছর সবচেয়ে বেশী সময় ও সবচেয়ে কম সময় রোযা রাখবেন যে সব দেশের মুসলমানরা
পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না। তাই ভিন্ন ভিন্ন সময় কোথাও কোথাও ১৭-১৮ ঘণ্টা সময় রোযা রাখতে হবে। আবার কোথাও ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি সময় রোযা রাখতে হবে।
এ বছর ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির মুসলমানদের সর্বোচ্চ ১৭ দশমিক ৫ ঘণ্টা রোযা রাখতে হবে। অপরদিকে বাংলাদেশে প্রথম রোযাটি প্রায় ১৩ ঘণ্টা হবে। আরও যেসব দেশের মানুষকে দীর্ঘ সময় রোযা রাখতে হবে সেগুলো হলো-
১। নুউক, গ্রিনল্যান্ড (১৭ ঘন্টা)
২। গ্লাসগো, স্কটল্যান্ড (১৬ দশমিক ৫ ঘন্টা)
৩। অটোয়া, কানাডা (১৬ দশমিক ৫ ঘন্টা)
৪। জুরিখ, সুইজারল্যান্ড (১৬ দশমিক ৫ ঘন্টা)
৫। রোম, ইতালি (১৬ দশমিক ৫ ঘন্টা)
৬। মাদ্রিদ, স্পেন (১৬ ঘন্টা)
৭। লন্ডন, যুক্তরাজ্য (১৬ ঘন্টা)
৮। প্যারিস, ফ্রান্স (১৫ দশমিক ৫ ঘন্টা)
৯। রেকজাভিক, আইসল্যান্ড (১৫ ঘন্টা)
অপরদিকে এ বছর সবচেয়ে কম সময় রোযা রাখবেন নিউজিল্যান্ডের মুসলমানরা। দেশটিতে রোযার দিনের ব্যপ্তি হবে ১১ দশমিক ৫ ঘণ্টা। কম সময় রোযা রাখার তালিকায় অন্য দেশগুলো হলো-
১। পুয়ের্তো মন্ট, চিলি (১১ দশমিক ৫ ঘন্টা)
২। করাচি, পাকিস্তান (১২ ঘন্টা)
৩। বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা (১২ ঘন্টা)
৪। কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা (১২ দশমিক ৫ ঘন্টা)
৫। নয়াদিল্লি, ভারত (১২ দশমিক ৫ ঘন্টা)
৬। জাকার্তা, ইন্দোনেশিয়া (১২ দশমিক ৫ ঘন্টা)
৭। দুবাই, সংযুক্ত আরব আমিরাত (১৩ ঘন্টা)
৮। নাইরোবি, কেনিয়া (১৩ ঘন্টা)
৯। ঢাকা, বাংলাদেশ (১৩ ঘণ্টা)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।