এইচএমপিভি বাংলাদেশের জন্য বড় হুমকি নয়
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বাংলাদেশের জন্য বড় হুমকি নয়। তবে শিশু, বৃদ্ধ ও রোগ প্রতিরোধক্ষমতা কম- এমন মানুষের জন্য ভাইরাসটি ঝুঁকিপূর্ণ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইচএমপিভি নিয়ে আয়োজিত বিশেষ সেমিনারে এ কথা বলা হয়।
সেমিনারের প্রথম উপস্থাপনায় বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সি বলেন, ২০০১ সালে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। তবে তার আগে থেকেই ভাইরাসটি ছিল। এই ভাইরাসে ব্যাপকভাবে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। এ কারণে মহামারি হওয়ার আশঙ্কাও কম।
দ্বিতীয় উপস্থপনায় বিএসএমএমইউয়ের ইন্টারন্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক শোহেল মোহাম্মদ আরাফাত বলেন, অপরিণত শিশু, অ্যাজমা বা দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগী, হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি, কিডনি রোগী, ক্যানসারের রোগী, রোগ প্রতিরোধক্ষমতা না থাকা ব্যক্তির জন্য এই ভাইরাস ঝুঁকির কারণ হতে পারে। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেন।
বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক শাহীনুল আলম বলেন, গণমাধ্যমের উচিত এই রোগের ব্যাপারে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করা, যেন জনমনে কোনো আতঙ্ক সৃষ্টি না হয়। এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্ক থাকতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ড লাইন নির্মাণ করা হবে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেট বক্তব্যের গুরুত্বপূর্ণ তথ্য
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি সম্প্রসারণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আতঙ্ক: চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৫ বছরের বেশি বয়সীদের লাগবে না ট্রেন ভাড়া
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পরিকল্পনা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেটে আধুনিক গণপরিবহনসহ যোগাযোগ অবকাঠামোতে যা থাকছে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)