ঋণের সুদহার সীমা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিয়ন্ত্রণের শত চেষ্টার পরও নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। এতে নিম্ন ও মধ্যবিত্তরা পিষ্ট। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ঋণের ৯ শতাংশ সুদহার সীমা তুলে নিয়েছে তারা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলেনে ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এসময় এ কথা জানান তিনি।
আব্দুর রউফ তালুকদার বলেন, এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেয়া হয়েছে। তাই সুদের হার নিয়ে নতুন ঘোষণা দেয়া হলো। ব্যাংক ঋণের সর্বোচ্চ ৯ শতাংশ সুদের হার সীমা তুলে নেয়া হয়েছে।
তিনি বলেন, ব্যাংক ঋণে বিদ্যমান ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দেয়া হয়েছে। সেটা যৌক্তিক পর্যায়ে নেয়া হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হবে। এতে ব্যাংকের সুদহার বেড়েছে। মুদ্রানীতিতে নতুন সুদের হার রয়েছে। আগামী ৬ মাস ঋণ প্রবাহ সতর্কতার সঙ্গে দেখা হবে। স্বাভাবিকভাবেই যা সুদহার বাড়ানোর কৌশল।
ইতোমধ্যে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যার অন্যতম শর্ত সুদহার বাজারভিত্তিক করা। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনেও সুদহারের সীমা প্রত্যাহার কিংবা বাড়ানোর সুপারিশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সুদহার পুরো বাজারভিত্তিক করে চাপ সামাল দেয়া কঠিন হবে। ফলে তা হচ্ছে না। নতুন এক পদ্ধতি চালু হবে। সেটা হলো ‘স্মার্ট’ তথা শর্ট টার্ম মুভিং এভারেজ রেট।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল থেকে ঋণের সর্বোচ্চ সীমা ৯ শতাংশ নির্ধারণ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)