‘উৎসব মুখর মনোভাব নিয়ে আসছে বিএনপি নেতাকর্মীরা’
একদফা দাবিতে বিএনপি ঘোষিত মহাসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা উৎসব মুখর মনোভাব নিয়ে আসছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মহাসমাবেশ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এই মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে হবে। আর মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন। সবাই উৎসবমুখর মনোভাব নিয়ে আসতে শুরু করেছেন। এই মহাসমাবেশ সফল ও সার্থক হবে। এই সমাবেশে দেশের জনগণ অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে নয়, গোলাপবাগ মাঠে বিএনপিসহ ৯টি রাজনৈতিক দলের সমাবেশ করার অনুমতি দেবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।’
রাজধানীতে ২৪ ঘণ্টায় বিএনপির ৬৪ নেতাকর্মী গ্রেপ্তার:
রাজধানীতে আজ বৃহস্পতিবার বিএনপির নির্ধারিত মহাসমাবেশের আগে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৪ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে ২১ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকিদের ঢাকা শহরের বিভিন্ন থানায় দাে য়র করা বিভিন্ন বিচারাধীন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার ৪৩ জনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।