উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল আশিরাহ্ আলাইহাস সালাম উনার একখানা মহাসম্মানিত বিশেষ স্বপ্ন মুবারক
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ
কিতাবে বর্ণিত রয়েছে-
فرأت أنّ القمر وقع في حجرها وقيل رأت الشمس وقعت على صدرها وقصّتها علي أبيها أو زوجها فلطمها وقال أتريدين ملك يثرب وفي رواية ما تمنين إلا هذا الملك الذى نزل
অর্থ: “উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল আশিরাহ্ আলাইহাস সালাম তিনি একবার স্বপ্ন মুবারকে দেখলেন যে আকাশের চাঁদখানা উনার মহাসম্মানিত নূরুল আযহার মুবারকে (কোল মুবারকে) তাশরীফ মুবারক নিয়েছেন। সুবহানাল্লাহ! অন্য বর্ণনা রয়েছেন- তিনি স্বপ্ন মুবারকে দেখেছেন আসমানের সূর্যখানা উনার মহাসম্মানিত নূরুল ইলিম মুবারকে (বক্ষ মুবারকে) তাশরীফ মুবারক নিয়েছেন। সুবহানাল্লাহ! তিনি এই স্বপ্ন মুবারকখানা উনার পিতা বা আহালের নিকট বর্ণনা করলে, উনার পবিত্র নূরুল আনওয়ার মুবারকে (গাল মুবারকে) স্বজোড়ে একটা আঘাত করে বলে যে, আপনি কি সম্মানিত মদীনা শরীফ উনার মালিক (বাদশাহ) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে (আপনার জাওযুম মুকাররম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে পাওয়ার) প্রত্যাশা করতেছেন? অপর বর্ণনায় রয়েছেন, নিশ্চয়ই আপনি খায়বার বিজয়ের জন্য যিনি এখানে তাশরীফ মুবারক নিয়েছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে (জাওযুম মুকাররম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিসেবে) পাওয়ার তামান্না মুবারক করছেন।” (নিহায়াতুল ঈজায ফী সীরতি সাকিনিল হিজায)
অপর বর্ণনায় রয়েছে-
وكانت صفية رأت قبل ذلك أن القمر وقع في حجرها فذكرت ذلك لأبيها فلطم وجهها وقال إنك لَتَمُدِّيْنَ عُنُقَكِ إِلى أنْ تَكُوْنِي عِنْدَ مَلِكِ الْعرب فلم يزل الأثر في وجهها حتى أتى بها صلى الله عليه وسلم فسألها عنه فأخبرته
অর্থ: “উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল আশিরাহ্ আলাইহাস সালাম তিনি খায়বর বিজয়ের পূর্বে স্বপ্ন মুবারক দেখেন যে, আকাশের চাঁদখানা উনার নূরুল আযহার মুবারকে তাশরীফ মুবারক নিয়েছেন। সুবহানাল্লাহ! তখন তিনি উনার স্বপ্ন মুবারকখানা উনার পিতার নিকট বর্ণনা করলেন। (উনার পিতা হুইয়াই ইবনে আখ্ত্বব ছিলো স্বপ্নের বিশিষ্ট তা’বীরবীদ)। উনার পিতা স্বপ্ন মুবারকখানা শুনে উনার নূরুর রহমত মুবারকে (মহাসম্মানিত চেহারা মুবারকে) স্বজোড়ে একটা থাপ্পড় মারে এবং বলে যে, নিশ্চয়ই নিঃসন্দেহে আপনি নিজেকে আরব উনার যিনি মালিক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট সপে দিয়েছেন। সুবহানাল্লাহ! উনার মহাসম্মানিত নূরুর রহমত মুবারক থেকে থাপ্পড়ের এই চিহ্ন মুবারক কখনও দূর হয়নি। (মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশের পূর্ব পর্যন্ত উনার মহাসম্মানিত নূরুর রহমত মুবারকে চিহ্ন মুবারক ছিলেন।) উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল আশিরাহ্ আলাইহাস সালাম তিনি যখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে তাশরীফ মুবারক আনেন, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল আশিরাহ্ আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করেন যে উনার চেহারা মুবারকে এটা কিসের চিহ্ন? তখন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বিষয়টি খুলে বললেন।” (শরহুয যারক্বানী ৩/২৭২-২৭৩)
মূলত, যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এই স্বপ্ন মুবারক উনার মাধ্যম দিয়ে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল আশিরাহ্ আলাইহাস সালাম উনাকে এই বিষয়ে সুসংবাদ মুবারক হাদিয়া করেছেন যে, আপনি অতিশীঘ্রই যিনি সারা কায়িনাতের মালিক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবতে আযীমাহ মুবারক উনার মাধ্যমে উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ! আর এই স্বপ্ন মুবারক উনার মাধ্যমে যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন যে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা পূর্ব মনোনীত। যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে হযরত উম্মহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম হিসেবে এবং সমস্ত কায়িনাতের মালিক হিসেবে পবিত্র করার মত পবিত্রতম করেই সৃষ্টি মুবারক করেছেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক নযরে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পরিচিতি মুবারক:
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আত তাসি‘আহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল খ্বামিসাহ্ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মাসাকীন আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আস সাদিস আলাইহিস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদুন নাস, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক নযরে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফযালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ্ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পরিচিতি মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি হচ্ছেন মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে ঊলা বা প্রথমা, কুবরা বা মূল, বড়, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল এবং সম্মানিত দ্বীন ইসলাম উনারও মূল
২৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা মাওলানা হযরত আন নূরুছ ছানী আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছূরত মুবারক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আহলু বাইতি রসূলল্লিাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়মি মাক্বামে উম্মাহাআহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার বেমেছাল মহাসম্মানিত বুলন্দী শান মুবারক
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












