উপসাগরে ইরানের অবরোধে আটকা পড়েছে ২১৯০ জাহাজ
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে গত বুধবার আরব উপসাগরে আটকা পড়ে অন্তত ২,১৯০টি বাণিজ্যিক জাহাজ।
এর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাস ট্যাংকার। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে কেবল সীমিত ও কঠোরভাবে নিয়ন্ত্রিত জাহাজ চলাচল করছে। খবর আরব নিউজের।
আটকা পড়া জাহাজগুলোর মধ্যে ১২টি খুব বড় গ্যাসবাহী জাহাজ এবং ৫০টি খুব বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলার জানিয়েছে, মঙ্গলবার ও বুধবারের মধ্যে মাত্র ছয়টি জাহাজ প্রণালিটি অতিক্রম করতে পেরেছে। সাধারণত এ প্রনালী দিয়ে আগে দৈনিক ১২০টি জাহাজ চলাচল করেছে।
গত সপ্তাহ থেকে অন্তত ৪৮টি জাহাজ এই পথটি ব্যবহার করেছে, যার বেশিরভাগই ইরান বা তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কযুক্ত দেশগুলোর জাহাজ। যেসব জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে, তাদের ২০ লাখ ডলার পর্যন্ত মাশুল দিতে হচ্ছে, যাকে ‘তেহরান টোল বুথ’ বলা হচ্ছে।
যদিও ইরান ইঙ্গিত দিয়েছে যে, মালয়েশিয়াসহ মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই মাশুল মওকুফ করা হতে পারে।
ইরানের বিরোধের কারণে সৌদি আরব এবং কাতারের মতো প্রধান উৎপাদকদের জ্বালানি রফতানি কার্যত বন্ধ রয়েছে এবং শত শত জাহাজ ও আনুমানিক ২০ হাজার নাবিক এখনও উপসাগরের মধ্যে ও আশেপাশে আটকা পড়ে আছে।
নৌ চলাচল অব্যাহত রাখার উপায় বের করতে ব্রিটেন প্রায় ৩৫টি দেশের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে।
অন্যদিকে চীন ও পাকিস্তান যৌথভাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)