উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছে -নাসির
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, উপদেষ্টা আসিফ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। যারা জুলাই ও আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, গত ১৭ বছরে যারা জেল খেটেছে, ৫ই আগস্ট এর পরেও আসিফ সে সকল নেতাকর্মীদের জেলে প্রেরণ করেছে। পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগর ইতিবাচক রাজনীতি নেই।
কুমিল্লার মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ¦ায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে এসে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নাসির সাংবাদিকদের এসব কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ¦ায়ক নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবরে তার মা হার্ট অ্যাটাক করে মারা গেছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। উপদেষ্টা আসিফ তার পছন্দমতো মুরাদনগরকে পরিচালনা করছে। মুরাদনগরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। আমি দ্রুতসময়ের মধ্যে গ্রেপ্তার ১৩ নেতাকর্মীকে মুক্তির দাবি জানাই।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।